• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

রাঙামাটিতে গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভায়স্থানীয় সরকার বিভাগের সচিব
রাঙামাটিসহ তিন পার্বত্য জেলার ১২১টি ইউনিয়নে গ্রাম আদালত যাচাইয়ের কাজ শীঘ্রই শুরু হচ্ছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Feb 2017   Thursday

বৃস্পতিবার রাঙামাটিতে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ দ্বিতীয় পর্যায়ের প্রকল্প পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সম্প্রসারণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

                                                     

সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক বলেছেন, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানের ১শত ২১টি ইউনিয়নে গ্রাম আদালত সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শীঘ্রই শুরু করা হবে।

 

তিনি আরো জানান, ইউনিয়ন গ্রাম আদালত সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাইয়ের পাশপাশি পার্বত্য এলাকায় বিদ্যমান প্রথাগত বিচার ব্যবস্থাকে আরো সুসংগঠিত করতে বিশেষ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সম্মেলন কক্ষে সভায় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ইকরামুল হক, পার্বত্য মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, চাকমা সার্কেল চীফ রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায় ছাড়াও তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসকসহ, হেডম্যান, কার্বারী ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

 

সভায় জানানো হয়, জাতি সংঘ উন্নয়ন সংস্থা ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়ন এই প্রকল্প বাস্তবায়ন সহায়তা হিসেবে ৩৭ কোটি ২৮ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে। ২০১৯ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়িত হবে। পার্বত্য অঞ্চলের চলমান উন্নয়নের অংশ হিসেবে সরকার প্রথাগত বিচার ব্যবস্থা আরো বেগবান করতে এবং গ্রাম আদালত কার্যক্রম সম্প্রসারনের উদযোগ নিয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ