• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

রাঙামাটিতে পর্যটন উন্নয়ন শীর্ষক সেমিনারে
পার্বত্য এলাকায় সুষ্ঠ পরিবেশ ও পর্যাপ্ত পর্যটন সুবিধা না থাকায় বিদেশী পর্যটকদের আগমন নেই-পার্বত্য সচিব

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Feb 2017   Wednesday

পার্বত্য এলাকায় সুষ্ট পরিবেশ ও পর্যাপ্ত পর্যটন সুবিধা না থাকায় বিদেশী পর্যটকদের আগমন নেই বলে মন্তব্য করেছেন পার্বত্য মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা।

 

তিনি বলেন,শুধু রাস্তা-ঘাট আর হোটেল মোটেল নির্মাণ করলে হবেনা। পার্বত্য এলাকায় সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ গড়ে তোলা না গেলে পাহাড়ে দেশী-বিদেশী পর্যটকদের আগমন বাড়বে না। 

 

বুধবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ উদ্যোগে আয়োজিত পর্যটন উন্নয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

পরিষদের সভা কক্ষে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস্ চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, পার্বত্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.কামাল উদ্দীন তালুকদার, যুগ্ন সচিব সুদত্ত চাকমা, জেলা প্রশাসক মানজারুল মান্নান, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার শহিদ উল্লাহ, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী কাজী আব্দুস সামাদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মুছা মাতবর, অংসুইপ্রু চৌধুরী, অমিত চাকমা রাজু, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী প্রমুুখ। এসময় পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ’সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, পার্বত্য শান্তি চুক্তির আলোকে পর্যটন বিষয়কে জেলা পরিষদের নিকট হস্তান্তর করা হয়েছে। তাই শান্তি চুক্তিকে পাশ কাটিয়ে পার্বত্য পর্যটনের কোন উন্নয়ন সম্ভব নয়।

 

সেমিনারে এআইএন্ড এসোসিয়েটস লি: সহকারী প্রকৌশলী মশিউর ইসলাম প্রজেক্টরের মাধ্যমে রাঙ্গামাটির পর্যটন উন্নয়নে প্রজেক্টরের মাধ্যমে প্ল্যান তুলে ধরেন। তার মধ্যে রয়েছে,রাঙামাটি শহরের ফিসারী এলাকায় আধুনিক মানের ফুটব্রীজ, কাপ্তাই হ্রদের  ভাসমান টিলাগুলোতে রেস্টুরেন্ট ও রেস্ট হাউস নির্মাণ, পর্যটন মোটেল এলাকায় বিনোদন স্পট, শহরের জির পয়েন্টে লাভ পয়েন্টে স্পট, বালুখালী ইউনিয়নে হর্টিকালচার কমিউনিটি সেন্টার, শহীদ মিনার এলাকায় গেস্ট হাউস, সুবলং ঝর্ণা উন্নয়ন, নির্বান নগর বৌদ্ধ বিহারের উন্নয়ন, শহরের প্রবেশ মুখ মানিকছড়ি  এলাকায় পর্যবেক্ষণ টাওয়ার, আসামবস্তী-কাপ্তাই সড়কে গ্যালারী ভিউ সাইট, ঘাগড়ায়  ক্যাফেটরিয়া, লুসাই পাহাড়ে গেস্ট হাউস এবং কাপ্তাই নতুন বাজার এলাকায় থ্রী স্টার হোটেল নির্মানের পরিকল্পনা কথা উপস্থাপন করেন তিনি।

 

সেমিনারে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৬’শ কোটি টাকার পর্যটন উন্নয়ন প্রকল্পের একটি ম্যাষ্টার প্ল্যান তৈরি হয়েছে বলে  উল্লেখ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ