• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

খাগড়াছড়িতে ট্রাক চাপা নিহতের ঘটনা পরিকল্পিত হত্যাকান্ড দাবী ইউপিডিএফের

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Feb 2017   Friday
no

no

খাগড়াছড়ির আলুটিলায় এক বৌদ্ধ ভিক্ষুর অন্ত্যোষ্টিক্রিয়ায় আগতদের ট্রাক চাপা দেয়ার ঘটনাকে পরিকল্পিত হত্যাকান্ড বলে অভিহিত করেছে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে ঘাতক ট্রাক চালকের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবি জানানো হয়েছে। 


উল্লেখ্য, শুক্রবার আলুটিলার আলোক নবগ্রহ ধাতুচৈত্য বৌদ্ধ বিহারে প্রয়াত ভদন্ত চন্দ্র মণি মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্য খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক দিয়ে হেটে যাওয়ার সময় একটি পাথর বোঝাই ট্রাক চাপা দেয়। এতে নারী ও শিশুসহ ৭ পথচারী নিহত ও আহত হন শিশুসহ অনন্ত পক্ষে ১২ জন।

 

ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় স্থানীয় প্রশাসন এ হত্যাকান্ডের দায় এড়াতে পারে না উল্লেখ করে বলা হয়, প্রয়াত বৌদ্ধ ভিক্ষু ভদন্ত চন্দ্রমনি মহাস্থবিরের অন্ত্যোষ্টিক্রিয়ায় হাজার হাজার লোকের সমাগম ঘটলেও প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেনি, যার কারণে চালকরা গাড়ির গতি সীমিত না করে জনসমাগমপূর্ণ স্থানে পূর্বের গতিতে গাড়ি চালাতে সক্ষম হয়েছে।


প্রেস বার্তায় ঘটনার সুষ্ঠু তদন্তে একটি নিরপেক্ষ কমিটি গঠন, আহতদের বিনামূল্যে সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ ও নিহতদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদানেরও দাবি জানা হয়েছে। পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আহতদের আশু আরোগ্য কামনা করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ