• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে জাইকা প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Feb 2017   Thursday

বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সাথে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী’র(জাইকা) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাত করেছেন।

 

জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাতকালে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জাইকার প্রোগ্রাম এডভাইজার হিরোকী ওয়াতানাবে, এলজিআরডির লোকাল গভার্ন্যান্স এর এডভাইজার আকিরা মুনাকাতা, স্পেশাল এসিস্ট্যান্স ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ফর উপজেলা গভর্নেন্স এন্ড ডেভেলাপমেন্ট প্রজেক্ট এর সিনিয়ন প্রজেক্ট প্লানিং এক্সপার্ট মোঃ আজিজুর রহমান সিদ্দিকী এবং পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, সদস্য হাজী মুছা মাতব্বর, সদস্য ত্রিদিব কান্তি দাশ, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা।

 

প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতকালে পরিষদ চেয়ারম্যান বলেন, বাংলাদেশ সরকার এবং জাপান সরকার যৌথভাবে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশের অন্যান্য এলাকার তুলনায় পার্বত্য চট্টগ্রামের স্থানীয় শাসন কাঠামো ভিন্নতর হওয়ায় পার্বত্য জেলা পরিষদ এবং উপজেলা পরিষদের মধ্যে সমন্বয় কিভাবে করা যায় এবিষয়ে পরিষদের দৃষ্টিভঙ্গী জানার জন্য তারা এখানে এসেছেন। ইতোমধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এবিষয়ে উপায় নির্ধারণে কাজ করার জন্য সম্মত হয়েছে। আশা করা যায় পার্বত্য জেলা পরিষদ এবং উপজেলা পরিষদের মধ্যে সমন্বয়ের বিষয়টি সুরাহা হলে এলাকার উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

 

চেয়ারম্যান প্রতিনিধিদলকে বলেন, পার্বত্য চট্টগ্রামের আর্থ-সামাজিক উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং কৃষিতে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার জন্য জাইকা কাজ করতে পারে। এছাড়া জাইকা প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে উপজেলা পরিষদের সঙ্গে পার্বত্য জেলা পরিষদগুলির সমন্বয় সাধন সম্ভব হলে প্রকল্প গ্রহণে দ্বৈততা পরিহার করা সম্ভব হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ