• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

আলীকদমে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে বাঘের ঝিড়িতে পাথর উত্তোলন চলছে!

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Feb 2014   Saturday

বান্দরবান পার্বত্য জেলা আলীকদম উপজেলা প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে বাঘের ঝিড়িতে প্রাকৃতিক পাথর উত্তোলন চলছেই! ব্যাপকহারে প্রাকৃতিক পাথর উত্তোলনের ফলে বর্তমানে পরিবেশের হুমকিসহ ঝিড়িতে পানির শুণ্যতা দেখা দিয়েছে। স্থানীয়রা জানায়, আলীকদম উপজেলায় বাঘের ঝিরি থেকে প্রতিনিয়ত প্রাকৃতিক পাথর উত্তোলন চলছে। প্রতিনিয়ত পাথর উত্তোলনে ফলে পরিবেশে ভারসাম্য হারানোর পাশাপশি ঝিড়িতে দিন দিন পানি শুন্য হয়ে পড়ছে। এতে করে পরিবেশের হুমকি হয়ে দাঁিড়য়েছে। এলাকার লোকজন এসব পাথর উত্তোলনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপরে কাছে দাবি জানিয়েছেন। পাড়া প্রধান প্রবিন চন্দ্র ত্রিপুরা অভিযোগ করে বলেছেন, উপজেলা প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে বাঘের ঝিড়ি থেকে পাথর পাচারকারী জনৈক মোহাম্মদ জাহেদ গং নেতৃত্বে এইসব পাথর উত্তোলন ও পাথর পাচার অব্যাহত রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কাছে বাঘের ঝিড়ি ত্রিপুরা গ্রামের স্থানীয়রা প্রাকৃতিক পাথর উত্তোলন বন্ধ ও পাথর পাচার প্রতিরোধের দাবিতে লিখিত অভিযোগ দাখিলের পরও পাথর উত্তোলন বন্ধ হয়নি। আরেক স্থানীয় পাড়া প্রধান প্রবিন চন্দ্র ত্রিপুরা বলেছেন উপজেলা নির্বাহী অফিসার প্রাকৃতিক পাথর উত্তোলন বন্ধ করা জন্য নির্দেশ দেওয়ার পর ও মোহাম্মদ জাহেদ গং নেতৃত্বে পাথর উত্তোলন কাজ অব্যাহত রয়েছে। তিনি বিষয়টি পরিবেশ মন্ত্রণালয়সহ বান্দরবান জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ ও হস্থক্ষেপ কামনা করেন। তবে পাথর পাচার কারী মোহাম্মদ জাহেদ গং দাবি করেছেন সরকারী নির্মাণ কাজের জন্য বাঘের ঝিড়িতে পাথর উত্তোলন করা হচ্ছে। আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোকাববীর আহম্মদ সাংবাদিকদের জানিয়েছেন বাঘের ঝিড়িতে প্রাকৃতিক পাথর পাচার ও উত্তোলন বন্ধ করার জন্য নিদের্শ দেওয়া হয়েছে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ