• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

মুক্তিযোদ্ধা কমান্ডার’র উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2017   Saturday

খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার’র উপর হামলা ও মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরি ও সরকারী সুযোগ-সুবিধা হতে বঞ্চিত হওয়ার প্রতিবাদে যৌথ উদ্যোগে সাংবাদিক সম্মেলন করেছে খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা সংসদ, খাগড়াছড়ি সদর উপজেলা কমান্ড ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।

 

শনিবার জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো হারুন মিয়া।

 

এসময় তিনি অভিযোগ করে বলেন, শুক্রবার জেলা প্রশাসক কার্যালয় গেইটের সামনে শহীদ মিনার সংলগ্ন এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিন’র উপর কতিপয় সন্ত্রাসী বর্বোরচিত হামলা চালিয়েছে। হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানান তিনি।

 

সংবাদ সম্মেলনে সাবেক জেলা ডিপুটি কমান্ডার মো আবু হানিফ, সদর উপজেলা কমান্ডার আব্দুর রহমান, পানছড়ি উপজেলা কমান্ডার মো মনিরুজ্জান ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি আব্দুস সালামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

এদিকে রবিবার খাগড়াছড়িতে হরতাল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক জেলা ডিপুটি কমান্ডার মো আবু হানিফ জানান, রোববার কোন হরতাল নেই, কে দিয়েছে তাও তিনি জানেন না তারা।

হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ