• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

খাগড়াছড়িতে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
৪৮ ঘন্টার মধ্যে আওয়ামীলীগ নেতা নির্মলেন্দু চৌধুরীর উপর হামলাকারীদের গ্রেফতারের অাল্টিমেটাম

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jan 2017   Friday

জেলা আওয়ালীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শুক্রবার সকালে খাগড়াছড়ি শহরে আবারও বিক্ষোভ করেছে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

বিক্ষোভ সমাবেশ থেকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে আওয়ামীলীগ নেতা নির্মলেন্দু চৌধুরীর উপর চিহ্নিত হামলাকারীদের গ্রেফতার করা না হলে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেছেন।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার খাগড়াছড়ির নারিকেল বাগান এলাকায় প্রতি পক্ষের হামলায় জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী গুরুত্বর আহত হয়েছেন। তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাগড়াছড়ি আসনের নির্বাচিত সাংসদ ও জেলা আওয়ামী লীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এ ঘটনার জন্য জেলা আওয়ামীলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক জাহেদুল আলম এবং তার ভাই পৌর মেয়র রফিকুল আলমকে দায়ী করেছেন। তবে এই ঘটনায় তার লোকজনের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন খাগড়াছড়ি পৌরসভা মেয়র রফিকুল আলম।


বিক্ষোভ মিছিলটি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীর নেতৃত্বে শহরের প্রদান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এক সমাবেশ মিলিত হয়।


সমাবেশ বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, মংসেপ্র“ চৌধুরী (অপু), পৌর আওয়ামীলীগের সা: সম্পাদক জাবেদ হোসেন এবং জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান হেলাল।

 

বিক্ষোভ সমাবেশে বক্তারা জেলার আইন শংখলা পরিস্থিতির অবনতির জন্য পুলিশ প্রশাসনকে দায়ী করে বলেন, পৌর মেয়র রফিকুল আলমের ক্যাডার বাহিনী জেলা শহরে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। কিন্তু পুলিশ প্রশাসন কাউকে গ্রেফতার করছে না। তাছাড়া দিবালোকে আওয়ামী লীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরীকে নির্মমভাবে নির্যাতন করে মেয়র নিজে হাসপাতালে ভর্তি করার মতো ফিল্মি স্টাইলের অপরাধ করে চললেও প্রশাসন নির্বিকার।


এদিকে জেলা আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ শেষ হবার পর পর বহিস্কৃত সাধারন সম্পাদক জাহেদুল আলম ও মেয়র রফিকুলের নেতৃত্বে ৪০ থেকে ৫০টি মোটর সাইকেল নিয়ে একটি বহর শহরে মহড়া দিয়ে ঘুরে বেড়ায়।


খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মো: আব্দুল হান্নান জানিয়েছেন, জাবেদ হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে জাহেদুল আলম, রফিকুল আলম ও কসাই দিদারসহ ৩৮ জনের নাম উলে¬খ করে একটি মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে এ ঘটনায় সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ