• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

রাঙামাটিতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

Published: 02 Jan 2017   Monday

রাঙামাটিতে বিভিন্ন কর্মসূচী মধ্য দিয়ে সোমবার জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

 

জেলা সমাজসেবা অধিদফতর, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

জেলা  সমাজকল্যাণ বিভাগের আহবায়ক ও পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শফিউল সারোয়ার, জসিম উদ্দিন বাবুল, মিন্টু মারমা। স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম।

 

আলোচনাসভা শেষে রাঙামাটির বিভিন্ন উপজেলার প্রতিবন্ধী ব্যাক্তিদের কার্ড এবং ক্যান্সার, কিডনী ও লিভার সিরোসিসে আক্রান্ত ৩জন রোগীদেরকে ৫০হাজার টাকা করে, ১০জনকে ২০হাজার টাকা করে ক্ষুদ্র ঋণ এর চেক এবং দুঃস্থদের শীতবস্ত্র প্রদান করেন অতিথিরা। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এর আগে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালীটি  জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়।  র‌্যালীতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, অনগ্রসর, অসহায় নিগৃহীত ও বিপন্ন মানুষের কল্যানে সমাজসেবা বিভাগটি কাজ যাচ্ছে। আর্তমানবতার সেবায় নিয়োজিত এ বিভাগটি এ জেলায় অনেক কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

 

তিনি আরো বলেন, বর্তমান সরকার সমাজকল্যাণ বান্ধব সরকার। সরকারের রাজনৈতিক দর্শন হলো কল্যাণমুখী সেবা প্রদান করা। তিনি বলেন, বর্তমান সরকার পার্বত্য জেলার জনগনের প্রতি খুবই আন্তরিক। তাই তিনি পার্বত্য মানুষের শান্তি, কল্যাণ ও উন্নয়নের কথা চিন্তা করে পার্বত্য চুক্তি করেছে এবং এই সমাজসেবা বিভাগটির মাধ্যমে এখানকার মুক্তিযোদ্ধা ও সমাজের অবহেলিত মানুষের কল্যানে কাজ করছে। এক কথায় তিনি সমাজ তথা দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

 

তিনি বলেন, বর্তমান সরকারের স্বপ্ন ২০২১ সালে এ দেশকে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত করা। তার এ স্বপ্ন বাস্তবায়নে সমাজের প্রতিটি স্থরের মানুষেকে এগিয়ে আসার আহ্বান  জানান পরিষদ চেয়ারম্যান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ