• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

রাঙামাটিতে মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Dec 2016   Wednesday

জেলা-উপজেলা পর্যায়ে পরিবার পরকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে বুধবার কর্মশালা অনুষ্ঠিত হয়।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ফিল্ড সার্ভিসেস্ ডেলিভারী প্রোগ্রামের আয়োজনে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।


রাঙামাটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক বেগম শাহান ওয়াজ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিনোদ শেখর চাকমা, রাঙামাটি জেনারেল হাসপাতালের সিনিয়র গাইনি কনসালটেন্ট ডাঃ হেনা বড়–য়া, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসনে রুবেল। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডেপুটি ম্যানেজার নাসির উদ্দিন।


কর্মশালায় জেলা-উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার ও স্বাস্থ্যকর্মীরা অংশ গ্রহন করেন।


প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে তৃণমূল পর্যায়ের অসচেতন ও অশিক্ষিত মানুষের মাঝে বেশি করে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাঠ পর্যায়ে পরিবার কল্যাণ কর্মীদের পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে এবং মা ও শিশু স্বাস্থ্যের মান উন্নীত করণে গুরুত্ব সহকারে কাজ করতে হবে।


তিনি আরো বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণে সবার আগে প্রয়োজন সচেতনতা। পরিকল্পিত পরিবার গঠনের জন্য পরিবার পরিকল্পনা পদ্ধতি সর্ম্পকে সম্যক ধারনা দেওয়া হলে তৃণমূল পর্যায়ের মানুষ অনেক সচেতন হবে। তিনি সকল ডাক্তারদের চিকিৎসা পত্রে পরিবার পরিকল্পনা পদ্ধতি সর্ম্পকে সচেতন বার্তাগুলো দেওয়ারও পরামর্শ দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ