• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে বর্নাঢ্য শোভাযাত্রাসহ নানান কর্মসূচির মধ্য দিয়ে পার্বত্য চুক্তির ১৯তম বর্ষপূর্তি পালিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2016   Friday

শুক্রবার উৎসব মুখর পরিবেশে বন্যার্ঢ র‌্যালী আনন্দ শোভাযাত্রাসহ নানা কর্মসুচি পালনের মধ্য দিয়ে পার্বত্য জেলা খাগড়াছড়িতে পার্বব্য চুক্তির ১৯তম বর্ষপূর্তি পালিত হয়েছে ।

 

ঐতিহাসিক দিনটি পালনের জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যেগে সকাল নয় টায় জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলার সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা । বর্নাঢ্য র‌্যালীতে জেলা সকল সরকারী বেসরকারি কর্মকর্তা ,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ, বিজিবি ,এনজিও কর্মী ,শিক্ষা প্রতিষ্ঠান  সাংস্কৃৃতিক প্রতিষ্ঠান সহ ঐতিহ্যবাহি পোষাকে সুসজ্জিত হয়ে পাহাড়ী নারি পুরুষ অংশ গ্রহন করেন ।

 

এ সময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল স ম মাহবুব উল আলম,খাগড়াছড়ি পার্বত্য জেলাপরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী,পুলিশ সুপার আবদুল মজিদ .সদর জোন কমান্ডার লে .কর্ণেল হাসান মাহমুদ ও পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বার্হী কর্মকর্তা আবদুর রহমান তরফদারসহ সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বন্যার্ঢ আনন্দ শোভাযাত্রাটি পার্বত্য জেলা পরিষদের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে খাগড়াছড়ি টাউন হলের সামনে  গিয়ে শেষ হয় ।

 

এদিকে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের উদ্যোগে জেলা সদরের খাগড়াপুর কমিউনিটি সেন্টারে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সদস্য সুভাষ চন্দ্র চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সুধাসিন্ধু খীসা, জেলা সভাপতি প্রীতিময় চাকমা, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক সুধারক ত্রিপুরা, দপ্তর সম্পাদক বিভূ রঞ্জন চাকমা, সদস্য দূর্গা রানী চাকমা, বিমলেন্দু চাকমা, সমাজকর্মী রবি শংকর তালুকদার প্রমূখ।

 

বক্তারা চুক্তি বাস্তবায়ন নিয়ে সরকারের ধীরগতির সমালোচনা করে অবিলম্বে চুক্তি বাস্তবায়ন করা না হলে দূর্বার গণ আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি উচ্চারণ করেন।

 

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় শান্তি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ের দাবীতে র‌্যালি আলোচনা সভা করেছে জেএসএস এমএন লারমা গ্রুপ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ