• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

খাগড়াছড়িতে আইসিডিপি’র কর্মকর্তা-কর্মচারী ও পাড়া কর্মীদের সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Dec 2016   Thursday

বৃহস্পতিবার খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের (আইসিডিপি) কর্মকর্তা-কর্মচারী ও পাড়া কর্মীদের মধ্য থেকে কর্মদক্ষতা ও উদ্ভাবনী দক্ষতায় শ্রেষ্টত্ব অর্জনকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

খাগড়াছড়ি অফিসার্স ক্লাব হলে আইসিডিপি’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি আসনের নির্বাচিত সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। আইসিডিপি’র প্রকল্প পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ ইয়াছিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: মজিদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম কাউছার হোসেন, জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চু মনি চাকমা। স্বাগত বক্তব্য রাখেন, আইসিডিপি’র অতিরিক্ত প্রকল্প পরিচালক মো: জান-ই আলম।

 

সভা শেষে প্রধান অতিথি প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের মধ্য থেকে নির্বাচিতদের হাতে ক্রেস্ট, সনদপত্র এবং নগদ অর্থ তুলে দেন।

 

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা  এমপি বলেন, বঙ্গবন্ধুই প্রথম পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের লক্ষে উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। তিন পার্বত্য জেলায় তৃণমূল পর্যায়ে প্রান্তিক মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি পাহাড়ি-বাঙালি সকল মানুষের আস্থা অর্জন করেছে। তিনি ইউনিসেফ সাহায্যপুষ্ট ‘সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প (আইসিডিপি)-এর দীর্ঘ মেয়াদী উন্নয়ন তৎপরতার জন্য ভূয়সী প্রশংসা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ