• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

পার্বত্য চুক্তির বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে রাঙামাটিতে প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2016   Monday

আগামী ২ ডিসেম্বর পার্বত্য চুক্তির বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে রাঙামাটিতে সোমবার এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়েজিত সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন, পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, সদস্য অংসুই প্রু চৌধুরী, সদস্য ত্রিদীব কান্তি দাশ, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদের সহকারি প্রকৌশলী পরাক্রম চাকমা, ৩০৫ পদাতিক ব্রিগেডের ক্যাপ্টেন মাহীম আহমেদ, ডিজিএফআই এর সহকারি পরিচালক মোঃ আজিজুল হক, এফআইইউ এর ওয়ারেন্ট অফিসার মোঃ ইউনুছ মিয়া, জেলা পুলিশ গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পারভেজ আলী এবং পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 

সভায় জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আগামী ডিসেম্বর ১৯৯৭ সালে সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই দিবসটি উদযাপনের অংশ হিসাবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গন থেকে রাঙামাটি পৌরসভা পর্যন্ত একটি র‌্যালী, আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ, বিভিন্ন প্রশাসনিক ভবনে আলোকসজ্জা এবং রাঙামাটি চট্টগ্রাম রোডের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ