• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

ইউপিডিএফ নেতা উজ্জ্বল স্মৃতি চাকমা’র মুক্তির দাবিতে খবংপুড়িয়াবাসীর মানববন্ধন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2016   Sunday

ইউপিডিএফ’র কেন্দ্রীয় নেতা উজ্জ্বল স্মৃতি চাকমা ও তার সহকর্মীদের মুক্তির দাবিতে রোববার খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরবার স্মারকলিপি দিয়েছে  বৃহত্তর খবংপুড়িয়া এলাকাবাসী।

 

দক্ষিণ খবং পুড়িয়া সমাজ উন্নয়ন কমিটি সভাপতি শান্তি জীবন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিে খবংপুড়িয়া গ্রামের প্রায় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে উজ্জ্বলস্মৃতি চাকমাসহ সহকর্মীদের উপর দায়েরকৃত মিথ্যামামলা প্রত্যাহার কর’ ইত্যাদি শ্লোগান সম্বলিত হাতে লেখা পোস্টার প্রদর্শন করা হয়।

 

মানববন্ধন শেষে খবংপুড়িয়া এলাকাবাসীর পক্ষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় বৃহত্তর খবংপুড়িয়া সমাজ উন্নয়ন সমিতি’র সভাপতি ও খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য  পুরুষোত্তম চাকমা, স্বনির্ভর দেওয়ান বাজারের বাজার চৌধুরী যশোবন্ত দেওয়ান, ঠিকাদান সমিতি’র সভাপতি ইন্দু বিকাশ চাকমা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে সমাজকর্মী-চাকুরিজীবি-কৃষক-গৃহিণী-ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রায় ২৩৬ জন স্বাক্ষর প্রদান করেন।

 

স্মারকলিপিতে ইউপিডিএফ নেতা উজ্জ¦ল স্মৃতি চাকমাকে গ্রেপ্তার ও তাকে কারারূদ্ধ করার ঘটনাকে সম্পূর্ণ বেআইনী ও সংবিধানের পরিপন্থী হিসেবে উল্লেখ করে উজ্জ্বল স্মৃতি চাকমা ও তার সহকর্মী সমর্পন চাকমা, রূপম চাকমা, বাবলু মারমা, রনি ত্রিপুরা ও সন্ধিপন চাকমাকে অবিলম্বে বিনাশর্তে মুক্তি , তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার  ও প্রত্যেক নাগরিকের সংগঠন করার অধিকার নিশ্চিত করা এবং অন্যায় ধরপাকড়, নির্যাতন, হয়রানি বন্ধের দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ