• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে ৩৮টি ইউনিয়ন,৩৫টি বাজার ও ৩টি পৌরসভার মাঝে ৭৫ লক্ষ টাকার চেক বিতরণ করলো জেলা পরিষদ

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Nov 2016   Thursday

বার্ষিক বাজার ইজারার অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা পরিষদ ৩৮টি ই্উনিয়ন, ৩৫টি বাজার এবং ৩টি পৌরসভার মাঝে বৃহস্পতিবার সাড়ে ৭৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।

 

অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম কাউছার হোসেন, পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান তরফদার, জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি সুইনুপ্রু চৌধুরী, তবলছড়ি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, পেরাছড়া ইউপি চেয়ারম্যান তপন ত্রিপুরা, এবং দীঘিনালা বাজার চৌধুরী জেসমিন চাকমা।


জানা যায়, ২০১৫-২০১৬ অর্থ বছরে বাজার ফান্ড প্রশাসন ৩৫টি হাটবাজার ইজারার মাধ্যমে ১ কোটি ৫৭ লক্ষ ৩ হাজার ৬’শ ৩৪ টাকা আয় করে। সেখান থেকে ৩টি পৌরসভাকে ৫০ শতাংশ, ৩৫টি ইউনিয়ন পরিষদকে ৩৫ শতাংশ এবং ৩৮টি বাজার চৌধুরীকে ১০ শতাংশ হারে ৭৫ লক্ষ ৫১ হাজার ৬’শ ৩৪ টাকার চেক প্রদান করা হয়। এছাড়া বাকী অর্থ বাজার ফান্ডের ব্যবস্থাপনা, কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা এবং হাট-বাজারের ঝাড়–দারদের বেতন প্রদান করা হয়।


উল্লেখ্য, ১৯০০ সালের হিলট্র্যাক্ট ম্যানুয়েল (পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি) অনুযায়ী সৃষ্ট বাজার ফান্ড প্রতিবছর হাটবাজার ইজারা থেকে প্রাপ্ত অর্থের নির্ধারিত একটি অংশ তিন পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে বাজার ফান্ড বণ্টন করে থাকে।--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ