• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বকেয়া বেতনের দাবীতে খাগড়াছড়িতে স্বাস্থ্যকর্মীদের সংবাদ সম্মেলন-মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Nov 2016   Thursday

পার্বত্য জেলা পরিষদ দাতাসংস্থা ইউএনডিপি পরিচালিত কমিউনিটি স্বাস্থ্য কর্মীদের বকেয়া বেতন ভাতার দাবীতে বৃহস্পতিবার খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন মানববন্ধন ও সংবাদ সন্মেলন করেছে চার উপজেলার স্বাস্থ্যকর্মীরা।

 

শহরের মহাজনপাড়াস্থ টং কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পানছড়ি উপজেলা সিএইচএসডাব্লিউ কর্মী নাদিরা বেগম। এসময় চার উপজেলার স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে চেঙ্গী স্কোয়ারে মানববন্ধন করেন স্বাস্থ্যকর্মীরা।

 

সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়,২০০৬ সাল থেকে গ্রামীণ স্বাস্থ্য সেবা ও প্রসূতি মায়েদের সেবাসহ টিকা কর্মসূচিতে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছে স্বাস্থ্যকর্মীরা। কিন্তু ২০১৫ সালের অক্টোবর মাস থেকে প্রকল্প শেষ হয়ে যাওয়ার কথা বলে ইউএনডিপি ২৬৭ স্বাস্থ্যকর্মীর বেতন ভাতা বন্ধ করে দেয়। এরপর তাদের চাকরী স্বাস্থ্য বিভাগের মাধ্যমে সরকারি হওয়ার কথা থাকলেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। এতে করে তারা তাদের  পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

 

এদিকে, প্রকল্পের জেলা মেডিকেল অফিসার ডা: লক্ষ্মী ধন ত্রিপুরা মুঠোফোনে জানান, প্রকল্প যেহেতু শেষ সেহেতু তাদের সাথে দাতাসংস্থার করা চুক্তিও শেষ হয়েছে।

 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, স্বাস্থ্যকর্মীদের আত্মসামাজিক অবস্থা বিবেচনা করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলা হয়েছে। কিন্তু মন্ত্রণালয় কোন সিদ্ধান্ত দেয়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ