• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

জুড়াছড়িতে এমএন লারামর মৃত্যূ বার্ষিকী পালিত

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Nov 2016   Thursday

বৃহস্পতিবার  জুরাছড়িতে  সাবেক সংসদ সদস্য ও জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানেবেন্দ্র নারায়ন লারমার(এমএন লারমা) ৩৩ তম মৃত্যূ বার্ষিকী পালিত হয়েছে।

 

জুরাছড়ি উপজেলা শাখা জনসংহতি সমিতির উদ্যোগে মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত শোক সভায় জুরাছড়ি উপজেলা শাখা জনসংহতি সমিতির সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমার সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন জনসংহতি সমিতির  জেলা শাখার সাধারণ সম্পাদক নীলোৎপল খীসা। বিশেষ অতিথি  ছিলেন জুরাছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান, রাঙামাটি যুব সমিতির সাধারণ সম্পাদক অরুন ত্রিপুরা, পাহাড়ী ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি অন্তিক চাকমা। এসময় জুরাছড়ি, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যানগণ, হেডম্যান সন্তোষ দেওয়ানসহ উপজেলার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সাবেক যুব নেতা স্নেহ কুমার চাকমার সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা।

 

এর আগে সকাল ৮টায় প্রভাত ফেরী ও উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে মানেবেন্দ্র নারায়ন লারমা অস্থায়ী বেদীতে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে সর্বস্থরের মানুষ বিন¤্র শ্রদ্ধা জানানো হয়।  এছাড়া  এমএন লারমাসহ অন্দোলনকালীন সময়ে শাহাদাত বরণকারীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

সভায় প্রধান অতিথি বক্তব্যে নীলোৎপল খীসা  বলেন, আমরা পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে আর প্রতিশ্রুতি নিয়ে বসে থাকতে চায় না। চুক্তি বাস্তবায়নে শান্তিপূর্ণ সমাধান চায়। আর এ চুক্তি বাস্তবায়িত না হলে পার্বত্যবাসী দেশের সমতলে বসবাসরতদের সাথে সমতালে এগিয়ে যাওয়া সম্ভব নয়।

 

এদিকে ইউনিয়ন সংবাদদাতারা জানান, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমার সভাপতিত্বে ও দুমদুম্যা ইউনেয়নের চেয়ারম্যান শান্তি রাজ চাকমার সভাপতিত্বে পৃথক পৃথক ভাবে শোক সভা পালিত হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ