• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে সনাকের মানববন্ধন কর্মসূচি
আসন্ন কপ-২২ মারাকাশ সন্মেলনে অভিযোজন অর্থায়নে ঋন নয়,চাই ক্ষতিপূরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Nov 2016   Wednesday

আসন্ন কপ-২২ মারাকাশ সন্মেলনে অভিযোজন অর্থায়নে ঋন নয়,চাই ক্ষতিপূরনের দাবীতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের(টিআইবি) সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি(সানক) বুধবার রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

 

জেলা প্রশাসন কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্যে দেন সনাক রাঙামাটিজেলা কমিটির সহ-সভাপতি আমলেন্দু হাওলাদার, সাচিং প্রু চৌধুরী, মাসুদুল আলম প্রমুখ। মানবন্ধনে টিআইব’র সহযোগী সংগঠন সনাক,স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস ও ছাড়াও সুশীল সমাজের ব্যক্তিরা অংশ গ্রহন করেন।


সমাবেশে বক্তারা বলেন, মানববন্ধনে৭-১৮ নভেম্বরঅনুষ্ঠিত কপ - ২২ সম্মেলনে জলবায়ু অভিযোজনের জন্য পর্যাপ্ত তহবিল বরাদ্দ এবং তহবিল বরাদ্দ ও ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করণে টিআইবি কিছু সুপারিশ প্রস্তাব করেছে এবং উক্ত বিষয়ে দেশব্যাপী প্রচারণার কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটিতে মানববন্ধনের আয়োজন করা হয়।


জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে উন্নত দেশ কর্তৃক প্রদেয় ক্ষতিপূরণের প্রতিশ্রুতি অনুযায়ী অনুদান প্রদান এবং ক্ষতিপূরণের অর্থকে কোন অবস্থায় ঋন হিসেবে না নেয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপনের জন্য আহ্বান জানানো হয়।

 

জলবায়ু অর্থায়নে উন্নত দেশের প্রতিশ্রুতি বাস্তবায়ন, সবুজ জলবায়ু তহবিল থেকে তহবিল সংগ্রহ এবং তা ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিতে টিআইবি কর্র্তৃক সুপারিশ বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকার এবংআন্তর্জাতিক সম্প্রদায় বিশেষত শিল্পোন্নত দেশগুলোর প্রতি দৃষ্টি আকর্ষন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ