• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে ডাকা হরতাল অপাতত স্থগিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Oct 2016   Tuesday

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সংশোধনী আইন সংসদে পাসের প্রতিবাদসহ তিন দফা দাবীতে বুধবার রাঙামাটিতে হরতাল পালন নিয়ে অবশেষে সংশয় কেটে গেছে। অপাতত রাঙামাটিতে হরতাল স্থগিত করা হয়েছে।


মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমের কাছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতা সাব্বির আহম্মেদ ও জেলা সভাপতি মোঃ ইব্রাহিম জানান, আওয়ামীলীগের কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে রাঙামাটি জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা ও বৌদ্ধ ধর্মলিম্বীদের কঠিন চীবর দানোৎসব থাকায় তাদের অনুরোধে রাঙামাটি জেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি অপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ হরতালের কর্মসুচি জানানো হবে।


এদিকে, মঙ্গলবার পার্বত্য গণ পরিষদের মহাসচিব এ্যাডভোকেট আলম খানের পাঠানো এক প্রেস বার্তায় দাবী করা হয়, সংশোধিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল, খাগড়াছড়ির আলুটিলা বিশেষ পর্যটন জোন প্রকল্প বাতিলের প্রতিবাদে এবং বান্দরবানে গণ পরিষদ নেতা আতিকুর রহমানের মুক্তির দাবীতে রাঙামাটি ও বান্দরবান জেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে। হরতালের তারিখ পরির্বতনের কোন প্রকার হেরফের হবে না। এছাড়া একই দাবীতে বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।


প্রেস বিজ্ঞপ্তিতে আরো দাবী করা গেল ১৬ অক্টোবর তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ডাকা হলেও বৌদ্ধ সম্প্রদায়ের প্রাবরণা পূর্ণিমা থাকায় কর্মসূচির তারিখ পরিবর্তন করা হয়েছিল। পাচঁ বাঙালী সংগঠনগুলো হল পার্বত্য গণ পরিষদ, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য সম অধিকার ও পার্বত্য বাঙালী ছাত্র ঐক্য পরিষদ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ