• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা চম্পাকুঁড়ি খেলাঘরের ২৯তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Oct 2016   Friday

বাংলাদেশের অন্যতম শিশু কিশোর সংগঠন খেলা ঘরের শাখা সংগঠন কাপ্তাই চন্দ্রঘোনা চম্পাকুঁড়ি খেলাঘরের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী শুক্রবার পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজন করা হয় শিশু কিশোর সমাবেশ,কেক কাটা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

কেপিএম খেলাঘরের কার্যালয়ে অনুষ্ঠিত এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  উত্তর জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক আবুল কাসেম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, সাবেক চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান মফিজুল হক,কেপিএম স্কুল এন্ড কলেজের শিক্ষক লুৎফর রহমান,উত্তর জেলা খেলাঘরের সম্পাদক মন্ডলীর সদস্য চৌধুরী সেলিম, চম্পাকুঁড়ির সহ সভাপতি মো জাকির হোসেন ও জামাল হোসেন, উত্তর জেলা খেলাঘরের সাবেক সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক ঝুলন দত্ত এবং সংগঠনের প্রচার সম্পাদক ফয়সাল আহমেদ।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক উৎপল ভট্রাচার্য এবং যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন।

 

এর আগে চন্দ্রঘোনা চম্পাকুঁড়ি খেলাঘরের ২৯ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের বন্ধুরা গান, আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে উত্তর জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক আবুল কাসেম বলেন, দেশকে জঙ্গীবাদ এবং সন্ত্রাস মুক্ত করতে হলে শিশু সংগঠন ও বিজ্ঞান ভিত্তিক সংগঠনের প্রয়োজন। শিশুর মননশীল বিকাশে খেলাঘরের বিকল্প নেই।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ