• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

পার্বত্য ভূমি কমিশন আইন সংসদে পাসের প্রতিবাদে রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Oct 2016   Thursday

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন জাতীয় সংসদে পাসের প্রতিবাদে এবং বান্দরবানের বাঙ্গালী নেতা আতিকুর রহমানের মুক্তির দাবিতে পার্বত্য গণ পরিষদসহ পাঁচ বাঙ্গালী সংগঠনের ডাকে বৃহস্পতিবার রাঙামাটিতে শান্তিপূর্নভাবে হরতাল পালিত হয়েছে।


হরতাল চলাকালে রাঙামাটি শহরের অধিকাংশ দোকান-পাট বন্ধ ছিল। জেলা শহর থেকে দুরপাল্রঅ ও অভ্যন্তরীণ রুটে কোন ধরনের যানবাহন চলাচল করেনি। জেলার ৬ টি নৌ-রুটে নৌযান চলাচল বন্ধ ছিল। এতে সাধারন মানুষের দুর্ভোগ পোহাতে হয়েছে। রাঙামাটি শহরের কাঠাতলী, পৌরসভা এলাকাসহ কয়েকটি স্থানে হরতালের সমর্থনের পিকেটিং করতে দেখা গেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত পুলিশ। হরতাল চলাকালে কোথাও অপ্রীতিকর ঘটনার খবরা-খবর পাওয়া যায়নি।


উল্লেখ্য, পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন জাতীয় সংসদে পাসের প্রতিবাদে এবং বান্দরবানের বাঙ্গালী নেতা আতিকুর রহমানের মুক্তির দাবিতে পার্বত্য গণ পরিষদসহ পাঁচ বাঙ্গালী সংগঠন বৃহস্পতিবার ও ১৭ অক্টোবর রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় ৪৮ ঘন্টার হরতালের ডাক দেয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ