• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

হরতালের সমর্থনে খাগড়াছড়িতে ৫ বাঙালী সংগঠনের মিছিল-সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Oct 2016   Wednesday

হরতালের সমর্থনে বুধবার খাগড়াছড়িতে মিছিল করছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী-২০১৬ বাতিল ও আলুটিলায় বিশেষ পর্যটন জোন বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে তিন পার্বত্য জেলা বৃহস্পতিবার ও রবিবার ৪৮ ঘণ্টার ৫ বাঙ্গালী সংগঠন এ হরতালের ডাক দেয়। 

 

শহরের শাপলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আাসাদ উল্লাহর সভাপতিত্বে নেতৃত্বে সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির খাগড়াছড়ি জেলা কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি নজরুল ইসলাম, খাগড়াছড়ি সরকারি কলেজ কমিটির সহ-সভাপতি মো: জাকারিয়া প্রমুখ।


এর আগে হরতাল সমর্থনে মিছিলটি খাগড়াছড়ি জেলার সদরের টাইন হল থেকে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বর এসে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালীদের স্বার্থে আহুত ৪৮ ঘন্টার হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালনে সহযোগিতা জানান।


প্রসঙ্গত: বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এবং রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ঘন্টা হরতালের ডাক দেয় ৫ বাঙালী সংগঠন। সংগঠনগুলো হল পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ, সমাধিকার ছাত্র আন্দোলন, পার্বত্য ছাত্র ঐক্য পরিষদ ও পার্বত্য গণপরিষদ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ