• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

পার্বত্য ভূমি কমিশন আইন বাতিলের দাবিতে রাঙামাটিতে যুব ফ্রন্টের কর্মী সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Sep 2016   Friday

পার্বত্য ভূমি কমিশন আইনসহ বাঙ্গালীর স্বার্থ ও সংবিধান বিরোধী সকল কর্মকান্ড বাতিলের দাবিতে শুক্রবার রাঙামাটিতে কর্মী সমাবেশ করেছে পার্বত্য যুব ফ্রন্ট।

 

রাঙামাটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনসটিটিউশন হল রুমে অনুষ্ঠিত সভাপতিত্ব করেন পার্বত্য যুব ফ্রন্টের জেলা শাখার সভাপতি এম মান্নান রানা। বক্তব্যে রাখেন,পার্বত্য যুব ফ্রন্টের উপদেষ্টা কে এম জালোয়া,সমঅধিকার আন্দোলনের জেলা সাধারন সম্পাদক এডভোকেট আফছার আলী, সমঅধিকার আন্দোলনের সিনিয়র কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর কামাল,বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ ছাব্বির আহমেদ, পার্বত্য যুব ফ্রন্টের কেন্দ্রীয় সধারণ সম্পাদক মোঃ শাহ জাহান, কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম, জেলা সাধারণ সম্পাদক  মোঃ হান্নান প্রমুখ।

 

কর্মী সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য ভুমি কমিশনের চেয়ারম্যানের ক্ষমতা খর্ব করে সকল সিদ্ধান্ত কমিশনের সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংখ্যাগরিষ্টের সিদ্ধান্ত নেওয়ার বিধান থাকায়  আশংকা রয়েছে কমিশনে গৃহীত সিদ্ধান্ত পার্বত্য বাঙ্গালীদের বিপক্ষে যাবে এবং পার্বত্য অঞ্চলের বাঙ্গালীরা ভিটে মাটি হারা হবে। এছাড়া জলে ভাসা জমি, ফ্রিঞ্জল্যান্ড এর জমির বন্দোবস্তি বাতিল করার ক্ষমতা দেওয়ায় বর্তমানে বসবাসরত ভূমির মালিকরা তাদের জমি থেকে উচ্ছেদ হবে, দেখা দেবে নতুন সমস্যা, বাড়বে সংঘাত।

 

সমাবেশে বক্তারা আরো  বলেন,অবিলম্বে এই আইন বাতিল এবং বাংলাদেশের ৬১ টি জেলায় বাংলাদেশ সংবিধান ও প্রচলিত আইনের মাধ্যমে যেভাবে ভূমি বিরোধ নিষ্পত্তি  করতে হবে। অন্যথায় পার্বত্য চট্টগ্রামে ভুমি কমিশনকে কাজ করতে দেওয়া হবে না ও যেখানেই ভূমি কমিশন কাজ করতে যাবে সেখানেই বাঙ্গালীরা বাঁধা প্রদান করা হবে বলে  হুঁশিয়ারি উচ্চারণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ