• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে বিশ্ব জলাতংক দিবস পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Sep 2016   Wednesday

বুধবার রাঙামাটিতে ১০ম বিশ্ব জলাতংক দিবস পালিত হয়েছে।

 

রাঙামাটি  পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। জেলা পরিষদ সদস্য রেমলিয়ান পাংখোয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ ¯েœহ কান্তি চাকমা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ  মোঃ সাখাওয়াৎ হোসেন, জেলা পোল্ট্রি ফার্মের  ব্যবস্থাপক  ডাঃ অমর জ্যোতি চাকমা, উপজেলাপ্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুচয়ন চৌধুরী আলোচনা সভায় বক্তব্য রাখেন।

 

এর আগে রাঙামাটি সদর উপজেলা প্রাণী  সম্পদ কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে  র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্সিণ শেষে জেলা প্রাণী সম্পদ কার্যালযের সামনে  গিয়ে শেষ হয়। র‌্যালীর  নেতৃত্ব দেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

দিবসটি পালন উপলক্ষে প্রাণী সম্পদ কার্যালয়ের উদ্যোগে পোষা কুকুরদের বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বলেন, জলাতঙ্ক হল এমন এক মারাত্মক রোগ যার ফলে মস্তিষ্ক ক্ষতিগস্ত হয়। জলাতঙ্কের কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যায়। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে কুকুর ও অন্যান্য পশুর কামড়ে জলাতঙ্ক সংক্রমণের আশংকা সবচেয়ে বেশী। তাই অভিভাবকদের এবিষয়ে সচেতন হতে হবে। মাঠকর্মী, সচেতন মহল ও জনপ্রতিনিধি নিয়ে সচেতনতামূলক সভা করার জন্য সংশ্লিষ্ট কর্মকতাদের পরামর্শ দেন তিনি।

 

তিনি আরো বলেন, তাদের মাধ্যমেই এ সচেতনতামূলক বার্তাগুলো সাধারণ জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। তিনি বলেন, তৃণমূল পর্যায়ের জনগণের কাছে জলাতঙ্ক রোগের সচেতনতা, প্রতিরোধ ও নিয়ন্ত্রণ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসতে হবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ