• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Sep 2016   Tuesday

আনন্দ মোটর শোভাযাত্রা, আলোচনা সভা , সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসবের মধ্য দিয়ে মঙ্গলবার রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

 

শহীদ মিনার চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

জেলা জলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা, রাঙ্গামাটি পর্যটন ব্যবস্থাপক আলো বিকাশ চাকমা, হোটেল মালিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক নেছার আহম্মদ।

 

এর আগে একটি বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনিষ্টিটিউট থেকে শুরু হয়ে শহীদ মিনার গিয়ে শেষ হয়। বিকালে আয়োজন কর হয় পিঠা উৎসব, ফানুস উড়ানো ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাঙামাটিতে পর্যটন শিল্পের বিকাশ, উন্নয়ন ও সমৃদ্ধিতে সরকারের পাশাপাশি উদ্যোক্তাদেরও আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

 

প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, পাহা-হ্রদ  ঘেরা দেশের পর্যটন খাতে ভালো একটি অবস্থানে আছে রাঙামাটি। দেশী বিদেশি পর্যটকদের ভ্রমণের জন্য সেরা স্থান হতে পারে জেলা। পর্যটনের হাত ধরেই বদলে যেতে পারে পার্বত্য রাঙামাটির অর্থনীতি।

 

তিনি আরো বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে পর্যটন খাতের বিষয়কে গুরত্ব দিয়ে নতুন পরিকল্পনা নেয়া হচ্ছে। স্থানীয় পর্যটনের উৎসাহ বাড়তে সত্যিকার অবকাঠামো গড়ে তোলার তিনি পরামর্শ দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ