• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

জুরাছড়িতে জনসভায়
পার্বত্যবাসীর ভূমির সমস্যা সমাধানের লক্ষে ভূমি কমিশন গঠন-উষাতন তালুকদার এমপি

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Sep 2016   Sunday

রাঙামাটির আসনের নির্বাচিত সাংসদ সদস্য ঊষাতন তালুকদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের সৎ ইচ্ছে রয়েছে। সে কারনে পার্বত্য বাসীর ভূমির সমস্যা সমাধানের লক্ষে ভূমি কমিশন গঠন করেছেন ।

 

রোববার জুরাছড়ি উপজেলা বিশ্রামাগারে আয়োজিত এক জনসভায়  তিনি এসব কথা বলেন।

 

১নং জুরাছড়ি সর্বস্তরের জনগণের ব্যনারে আয়োজিত জনসভায় সদর ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি  ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, জুরাছড়ি হেডম্যান সন্তোষ দেওয়ান, কুসুমছড়ি মৌজার হেডম্যান মায়া ননদ্ দেওয়া, রাঙামাটি জেএসএসের সাধারণ সম্পাদক নীলোৎপল খীসা, জুরাছড়ি জেএসএসের সাধারণ সম্পাদক সুমিত চাকমা।

 

এর আগে সকাল ১১টায় স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের সাথে উপজেলা সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় ১নং জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা বরাদ্দের সংক্ষিন্নতা ও উন্নয়নের ধীরগতির চিত্র তুলে ধরেন। এছাড়া সরকারী কর্মকর্তারা স্ব-স্ব দপ্তরের সমস্যা ও সম্ভাবনার প্রস্তা উপস্থান করেন।

 

ঊষাতন তালুকদার তার বক্তব্যে আরো বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জেলা পরিষদের ক্ষমতা খর্ব করে জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রয়োগ করছে। জেলা পরিষদের বিন্দু মাত্র ক্ষক্ষতা নেই-তার রয়েছে মাত্র চাউল, গম ভাগ বন্টনের ক্ষমতা। অন্যদিকে আঞ্চলিক পরিষদের একজন সেনা বাহিনীর সৈনিকের ক্ষমতাও নেই। এভাবে রাখার একটি উদ্দিশ্য মূলক রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

 

তিনি অভিযোগ করে বলেন, তালুকদার বাবু ও বীর বাহাদুর সাহেব টাকার পাহাড়ের মালিক হয়ে গেছেন। বীর বাহাদু  বান্দরবানের আসন হারানোর ভয় বুকে বেধেছে । যার কারণে ব›াদরবানে জেএসএসকে ধংস করার নীল নকশায় তৈরী করছেন।

--লিবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ