• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

মাটিরাঙ্গা ও গুইমারায় ১০ টাকায় কেজিতে চাল বিতরণ উদ্ধোধন

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Sep 2016   Friday

শুক্রবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলায় হত দরিদ্র জনগনের মাঝে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কর্মসূচীর উদ্ধোধন করা হয়েছে।

 

স্থানীয় উপজেলা কার্যালয় চত্বরে খাগড়াছড়ি আসনের সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্ধোধন করেন।

 

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমানের সভাপতিত্বে অন্যান্যও মধ্যে উপস্থিত ছিলেন কাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, সহকারী পুলিশ সুপার (রামগড় সার্কেল) কাজী হুমায়ুন রশীদ ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: শামছুল হক ও গুইমারায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক মেমং মারমা প্রমূখ।

 

মাটিরাঙ্গা উপজেলা খাদ্য বিভাগ সুত্রে জানা গেছে, মাটিরাঙ্গার ১টি পৌরসভা ও ৭টি ইউনিনে ৮জন ডিলারের মাধ্যমে দুই হাজার ৫শ ৫০জন কার্ডধারীকে ১০ টাকা কেজি দরে প্রতিমাসে ৩০ কেজি করে চাল প্রদান করা হবে।

 

এছাড়াও গুইমারা উপজেলার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ আনুষ্ঠানিক চাল বিতরণ উদ্ভোধন ও আলোচনা সভা শেষে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি জালিয়াপাড়ায় চৌরাস্তা মোড়ে পুলিশ বক্সের উদ্ধোধন করেন।

 

এসব অনুষ্ঠানে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন,বর্তমান আওয়ামীলীগ সরকারের কারণে হতদরিদ্র জনসাধারণ ১০ টাকা কেজিতে চাল পাচ্ছেন। আগামীতেও এসব হতদরিদ্র জনসাধারণের জন্য নানা সুযোগ-সুবিধা নিশ্চিত করবে বর্তমান শেখ হাসিনা সরকার।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ