• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

আগামী অর্থ বছর থেকে উন্নয়ন বোর্ডের শিক্ষাবৃত্তির অর্থের পরিমাণ ৪০ শতাংশ করা হবে- পার্বত্য প্রতিমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Sep 2016   Thursday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, আগামী অর্থ বছর থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে মেধাবী,অসচ্ছল ও অনগ্রসর কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংখ্যা এবং শিক্ষাবৃত্তির অর্থের পরিমাণ ৪০ শতাংশ বাড়িয়ে কোটি টাকায় উন্নীত করা হবে।

 

বৃহস্পতিবার  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট অফিসের সভাকক্ষে ২০১৫-১৬ অর্থ বছরের শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

অনুষ্ঠানে পাবত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সন্জিত কুমার রায়, বান্দরবান মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ বড়–য়া,বান্দরবান সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু তাহের ভূঁইয়া এবং পাবত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল আজিজ।

 

জানা গেছে,কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত বান্দরবান জেলার ৪২৭জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে যথাক্রমে ৪হাজার ও ৫ হাজার টাকা হিসেবে ১৯ লাখ ১৩ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সমপরিমাণ শিক্ষার্থী ও অর্থ রাংগামাটি এবং খাগড়াছড়িতেও বিতরণ করা হবে।

 

প্রতিমন্ত্রী তার বক্তব্যে আরো বলেন, চলতি বছর পার্বত্য তিন জেলায় ১ হাজার ২৮১জন শিক্ষার্থীর মাঝে ৫৭ লাখ ৩৯ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। আগামী অর্থ বছরে শিক্ষা  বৃত্তির  অর্থের পরিমাণ বাড়িয়ে কোটি টাকায় উন্নীত করা হবে এবং সেই সাথে শিক্ষার্থীর সংখ্যাও বৃদ্ধি করা হবে।

--হিলবিডি২৪/সম্পাাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ