• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

প্রিয় রাঙামাটির উদ্যোগে এতিম সুবিধা বঞ্চিত শিশু ও দুঃস্থ বয়োবৃদ্ধের নিয়ে মধ্যহ্নভোজের আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Sep 2016   Monday

স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয় রাঙামাটির উদ্যোগে সোমবার এতিম, সুবিধা বঞ্চিত শিশু ও দুঃস্থ বয়োবৃদ্ধের নিয়ে মধ্যহ্নভোজের আয়োজন করা হয়।


রাঙামাটি শিশু একাডেমীর হল রুমে মধ্যহ্নভোজের পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো: সামশুল আরেফীন।

 

রাঙামাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এন,কে,এম মুন্না তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: শহিদ উল্লাহ, সমাজ সেবক ও শিশু নিকেতন অধ্যক্ষ মো: মোস্তফা কামাল, প্রিয় রাঙামাটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ফাতেমা তুজ জোহরা রেশমী, সাংগঠনিক সম্পাদক নাজিমুল ইসলাম সেতু।

 

স্বাগত বক্তব্য রাখেন প্রিয় রাঙামাটির পরিচালক মো: পারভেজ সুমন। শুভেচ্ছা বক্তব্য রাখেন আকবর হোসেন, সাহাদাত হোসেন, মুন্না দেব, মিম, সালমা ও ওমর মোরশেদ। অনুষ্ঠান পরিচালনা করেন মো: ওমর ফারুক সুজন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: সামশুল আরেফিনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।


উক্ত মধ্যহ্নভোজে শহরের তিন শতাধিক এতিম, সুবিধা বঞ্চিত, দুঃস্থ বয়োবৃদ্ধ অংশ গ্রহণ করে এবং বয়স্ক পূর্ণবাসন কেন্দ্রে ও বিভিন্ন স্থানে দরিদ্র পরিবারের মাঝে প্রিয় রাঙামাটির পক্ষে খাবার বিতরণ করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: সামশুল আরেফিন বলেন, এতিম, অসহায়, দুস্থদের সেবায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আমাদের প্রিয় নবী (সা:) নিজে এতিম, অসহায় ও দুস্থদের আলাদা যত্ন নেয়ার জন্য বলেছিলেন। প্রিয় রাঙামাটি সংগঠনটি এসব সুবিধাবঞ্চিতদের নিয়ে ঈদ উদযাপন ও মধ্যাহ্নভোজের আয়োজন করেছে তা সত্যিই প্রশংসার দাবিদার। এইভাবে আমরা এতিম, সুবিধা বঞ্চিত ও দুঃস্থ বয়োবৃদ্ধ পাশে দাড়িয়ে সহযোগিতা করলে আমাদের সমাজে সুবিধাবঞ্চিত বলতে কিছুই থাকবে না।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ