• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

এমএন লারমার ৭৫তম জন্মদিবস উপলক্ষে রাঙামাটিতে দুদিনের নানান কর্মসূচির আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Sep 2016   Wednesday

পার্বত্য চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ও মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৭৭তম জন্মদিবস উপলক্ষে রাঙামাটিতে দুদিন ব্যাপী কর্মসূচি গ্রহন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বুধবার শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এম এন লারমা মেমোরিয়েল ফাউন্ডেশন ও এম এন লারমা স্মৃতি গণপাঠাগারের উদ্যোগে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন এম এন লারমা মেমোরিয়েল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা।বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা।

 

এছাড়া উপস্থিত ছিলেন এম এন লারমার জ্যেষ্ঠ বোন জ্যোতিপ্রভা লারমা মিনু, এম এন লারমা মেমোরিয়েল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মঙ্গল কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা, এম এন লারমা স্মৃতি গণপাঠাগারের সাধারণ সম্পাদক সাগর ত্রিপুরা নান্টু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এম এন লারমা মেমোরিয়েল ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সজীব চাকমা।

 

চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী প্রতিযোগীদেরকে শুভেচ্ছা পুরস্কার বিতরণ করেন এম এন লারমার জ্যেষ্ঠ বোন জ্যোতিপ্রভা লারমা মিনু।

 

প্রতিযোগিতা শহরের বিভিন্ন স্কুলের প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির প্রায় দুইশত শিশু শিল্পী অংশগ্রহণ করেছে।

 

উদ্বোধনী বক্তব্যে বিজয় কেতন চাকমা বলেন, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার মূল লক্ষ্যই হলো শিশুদের মধ্যে এম এন লারমার জীবন ও আদর্শ সম্পর্কে সচেতন করা। তাই এম এন লারমার জন্ম দিবসে কোমলমতি ছেলেমেয়েদের কেবল চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নিয়ে আসার মধ্যে শেষ নয়। নিজেদের ছেলেমেয়েদের এম এন লারমার আদর্শে গড়ে তোলা প্রত্যেক অভিভাবক ও মাতাপিতার কর্তব্য বলে তিনি স্মরণ করে দেন।

 

শক্তিপদ ত্রিপুরা তাঁর বক্তব্যে বলেন, এম এন লারমা শোষণ-বঞ্চনা মুক্ত একটি সমাজের স্বপ্ন দেখে গেছেন এবং আজীবন তার জন্য কাজ করে গেছেন। জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বপ্ন তিনি দেখিয়ে গেছেন। শুধু তাই নয়, তিনি দেশের খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বরাবরই সোচ্চার ছিলেন। এম এন লারমার সেই মহান আদর্শে নিজেকে গড়ে তুলতে তিনি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

 

কর্মসুচির দ্বিতীয় দিনে বৃহস্পতিবার বিকাল ৪ টায় জেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা)।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখবেন আঞ্চলিক পরিষদের সদস্য মাধবীলতা চাকমা, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ও প্রাক্তন প্রধান শিক্ষক নিরুপা দেওয়ানসহ এম এন লারমার স্কুলজীবনের সহপাঠিবৃন্দ। আলোচনা সভা শেষে সন্ধ্যা ৬ টায় রচনা ও স্বরচিত কবিতা প্রতিযোগিতা ও শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিরতণ করবেন অতিথিরা। পরে গিরিসুর শিল্পগোষ্ঠীর পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ