• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে ৫ দিনের ব্যবসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Sep 2016   Monday

স্মেইল এন্ড মিডিয়া এন্টারপ্রাইজ ফাউন্ডেশনের (এসএমই) আয়োজনে “কিভাবে নতুন ব্যবসা শুরু করতে হয়” শীর্ষক রাঙামাটিতে ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপণী ও সনদ পত্র বিতরণ করা হয়েছে।

 

রোববার উদ্যেক্তা উন্নয়ন সংগঠন নাসিবের সহযোগিতায় আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিতি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

নাসিব’র রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি সুচরিতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ম্যানেজার মোঃ রাকিব উদ্দিন খান, নাসিব রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি ও আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক জেবা পারভিন ও ফখরুন নাহার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন নাসিব রাঙ্গামাটি জেলা শাখার সহ-সভাপতি ওমর ফারুক।

 

অনুষ্ঠান শেষে ফুড প্রসেসিং, ফ্যাশন ডিজাইন, হস্থশিল্প, দক্ষতা বৃদ্ধি ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেওয়া জেলার ২৮জন নারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিরা।

 

প্রধান অতিথির বক্ত্যবে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, প্রশিক্ষনে নেওয়া অভিজ্ঞতাকে বাস্তবে রুপ দিতে হলে নিজের মধ্যেই আগে উদ্দ্যেগী মনোভাব সৃষ্টি করতে হবে। নিজের প্রতিভাকে বাস্তবে পরিনত করে তা প্রচার এবং প্রসার করতে হবে। তিনি বলেন, নীতি ও নৈতিকতা ঠিক রেখে ধৈর্য্য ধরে কাজ করলেই ব্যবসায় সুফল বয়ে আসবেই। হস্থশিল্প ও ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে পার্বত্যঅঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বেশী বেশী উদ্যেক্তা সৃষ্টি করতে পারলে এ জেলা তথা দেশ অনেক দূর এগিয়ে যাবে।

 

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার লালিত স্বপ্ন ২০২১সালে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রুপান্তর করার। তার স্বপ্ন বাস্তবায়নে এই ক্ষুদ্র ক্ষুদ্র উদ্দ্যেক্তা ও ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ