• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে শান্তিপূর্নভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Sep 2016   Sunday

পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের সংশোধনী আইন বাতিলের দাবীতে ও কমিশনের বৈঠকের প্রতিবাদে পার্বত্য নাগরিক পরিষদসহ ৫বাঙ্গালী সংগঠনের ডাকে রোববার রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্নভাবে পালিত হয়েছে।

 

রাঙামাটিতে হরতাল চলাকালে সকাল থেকে দুরপাল্লার ও আভ্যন্তরীণ রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। জেলার অভ্যন্তরীণ নৌ- রুটে কোন নৌযান চলাচল করেনি।  শহরের তবলছড়ি, রিজার্ভ বাজার, বনরূপা, কলেজ গেইট এলাকায়  অধিকাংশ দোকান পাট বন্ধ ছিল। শহরের বিভিন্ন স্থানে হরতাল সমর্থনকারীরা সকালে রাস্তায় টায়ারে আগুন এবং গাছের ফেলিয়ে দিয়ে যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।  আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনা বাহিনীরর টহল জোরদার ছিল।

 

এদিকে, পার্বত্য গণ পরিষদ কেন্দ্রীয়  কমিটির দপ্তর  বিষয়ক সচিব আ্যডভোকেট আবু হেনা মোস্তাফা কামালের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় হরতাল শান্তিপূর্নভাবে পালন করায় অভিনন্দন জানিয়ে বলা হয়েছে, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, ভূমি কমিশন চেয়ারম্যান এবং সর্বশেষ সরকারের উপদেষ্টা গওহর রিজভীর সাথে বৈঠক করে পার্বত্যবাসীর জন্য আশ্বাস ছাড়া আর কিছুই পায়নি । এ অবস্থায় আন্দোলন ছাড়া পার্বত্যবাসীর জন্য আর কোন পথ খোলা নেই।

 

রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশীদ জানিয়েছেন, হরতাল চলাকালে রাঙামাটিতে কোন প্রকার ঘটনা ঘটেনি। শান্তিপূর্নভাবে হরতাল পালিত হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ