• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

জঙ্গিবাদের বিরুদ্ধে কাউখালীতে কওমী ওলামা কল্যাণ ফাউন্ডেশনের মানববন্ধন

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Aug 2016   Tuesday

দেশব্যাপী চলমান জঙ্গি হামলা ও সন্ত্রাসের বিরুদ্ধে মঙ্গলবার কাউখালীতে মনববন্ধন কর্মসূচি পালন করেছে কওমী ওলামা কল্যাণ ফাউন্ডেশন।

 

কাউখালী প্রেস ক্লাব চত্ত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি চলাকালে সমাবেশে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পুলিশ লাইন মসজিদের খতীব আলহাজ্ব হযরত মাওলানা মনসরুল হক জিহাদী। কওমী ওলামা কল্যাণ ফাউন্ডেশন কাউখালী শাখার সভাপতি মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি রিজার্ভ বাজার জামে মসজিদের খতীব মাওলানা শহিদ উল্লাহ, কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাহার মিয়া, ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা আবুল হাসেম।


বক্তব্যে রাখেন, কওমী ওলামা কল্যাণ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক হাফেজ আবুল হোসেন, যুগ্ম সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক মাওলানা সানা উল্লাহ, সদস্য মাওলানা মুছা, ওমর ফারুক, মোঃ নুর হোসেন, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা ইউসুফ আলী, মাওলানা গোলাম ফারুক প্রমুখ।


বক্তারা বলেন, আন্তর্জাতিক চক্র মুসলমানদেরকে ধ্বংস করতে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সন্ত্রাবাদ ও জঙ্গীবাদ এটি একটি রাষ্ট্রীয় সমস্যা। সাধারণ মানুষকে হয়রানি না করে প্রকৃত সন্ত্রাসীদের ধরতে আলেম সমাজ সরকার ও প্রশাসনকে সবধরণের সহযোগীতা দিতে প্রস্তুত রয়েছে।

 

বক্তারা আরো বলেন, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে এটি পরিকল্পিত আক্রমণ। এমন পরিস্থিতি থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। পাশাপাশি অভিভাবকদের আরো বেশী সচেতন হতে হবে। উদাসীন ছাত্র-ছাত্রীদের ব্যাপারে অভিভাবকরা বিশেষ নজর দিতে হবে। হতাশাগ্রস্থ ছাত্র-ছাত্রীদের দূরে ঠেলে না দিয়ে তাদের সাথে বন্ধুত্বসূলভ আচরণের মাধ্যমে সমস্যাগুলো চি‎হৃিত করতে হবে।


প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হযরত মাওলানা মনসরুল হক জিহাদী বলেন, ইসলামে জঙ্গীবাদের কোন স্থান নেই, জঙ্গীরা দেশ ও মানবতার শত্রু। তাদের বিরুদ্ধে আলেম সমাজ ও সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলতে হবে।

 

তিনি আরো বলেন, জঙ্গী ও সন্ত্রাবাদের সাথে কোন মাদ্রাসা ছাত্র বা আলেম সমাজ জড়িত রয়েছে এমন কোন প্রমান কেউ দিতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। আলেম সমাজ ঐক্যবদ্ধ হলে সন্ত্রাসী ও জঙ্গীরা পালানোর সুযোগ পাবে না।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ