• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

রাঙামাটিতে স্কাউটসদের জঙ্গীবাদ বিরোধী র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Aug 2016   Tuesday

মঙ্গলবার রাঙামাটিতে স্কাউটসদের জঙ্গীবাদ এবং সন্ত্রাসবাদ বিরোধী র‌্যালী ও  আলোচনা সভার আয়োজন করা হয়।

 

রাঙামাটি জেলা প্রশাসন ও জেলা স্কাউটস-এর  যৌথ উদ্যোগে জেলা প্রশাসন সন্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর সভাপতি মোঃ সামসুল আরেফিন। জেলা স্কাউটস এর সহ-সভাপতি  ও অতিরিক্ত জেলঅ প্রশাসক মোঃ আবু শাহেদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় জেলা শিক্ষা অফিসার হারুনুর রশিদ সরকার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, জেলা স্কাউটস এর সহ-সভাপতি রনতোষ মল্লিক, সম্পাদক ইলিয়াছ আযম আশরশফ বক্তব্য রাখেন।

 

আলোচনা সভার আগে জঙ্গীবাদ এবং সন্ত্রাসবাদ বিরোধী একটি র‌্যালী বের করা হয়। জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনের নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন বিদ্যালয়ের  কাব, স্কাউট, গালর্স গাইড সদস্য এবং শিক্ষক গন র‌্যালিতে অংশ নেন।

 

আলোচনা সভায় বক্তারা জঙ্গীবাদ এবং সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক  এবং অভিভাবকদেরও সজাগ থাকার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ