• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়িতে হামদর্দ’র বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2016   Monday

সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়িতে রোগীদের বিনা মূল্য চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে হামদর্দ ল্যাররেটরি(ওয়াক্ফ) বাংলাদেশ খাগড়াছড়ি শাখা অফিস।

 

শহরের কলেজ রোড়ে নারিকেল বাগান এলাকায় অবস্থিত হামদর্দ অফিসের এ চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ঔষধ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন খাগড়াছড়ির এমপি কুজেন্দ্রলাল ত্রিপুরা।  এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা নুরনবী চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, হামদর্দ এর জোনাল ম্যানেজার মনিরুজ্জামান, খাগড়াছড়ি শাখা ব্যবস্থাপক মোঃ আমির হামজা।

 

পরে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন হামদর্দ খাগড়াছড়ি শাখার সহকারী মেডিকেল অফিসার পুলি চাকমা।

 

খাগড়াছড়ি হামদর্দ এর জোনাল ম্যানেজার মোঃ মনিরুজ্জামান জানান ১২১ জন রোগীকে সর্ম্পূন বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। তিনি আরো জানান হামদর্দ এমনিতে চিকিৎসকের ফি লাগে না। যে কোন ব্যাক্তি সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বিনা মূল্যে চিকিৎসা সেবা নিতে পারবেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন বর্তমানে বিশ্বে ইউনানী চিকিৎসা একটি ভালো চিকিৎসা  শুধু তাই নয় এ চিকিৎসা পদ্ধতি এখন জন সমাদৃত। হামদর্দ শুধু বাংলাদেশে নয় বিভিন্ন দেশে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। তাই হামদর্দের ওষুধের মান অবশ্যই ভালো। চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের বলেন হামদর্দ’র চিকিৎসা সেবা নেয়ার জন্য।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ