• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লামায় বিভিন্ন বিদ্যালয়ে মানববন্ধন কর্মসুচি পালন

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Aug 2016   Monday

সারাদেশের ন্যায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোমবার মানববন্ধন করেছে লামা উপজেলার ২১টি মাধ্যমিক ও ২টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকল শ্রেণীর কর্মকর্তা ও স্থানীয়রা। 

 

লামা উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।


এছাড়া সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে স্ব-স্ব প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেছে লামা মাতামুহুরী ডিগ্রী কলেজ, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, লামা সরকারী উচ্চ বিদ্যালয়, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, লামামুখ উচ্চ বিদ্যালয়, চাম্বি উচ্চ বিদ্যালয়, লাইনঝিরি মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা, ফাইতং উচ্চ বিদ্যালয়, রুপসীপাড়া উচ্চ বিদ্যালয়, গজালিয়া উচ্চ বিদ্যালয়। হাজার হাজার শিক্ষার্থীদের সাথে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।


মানববন্ধন চলাকালে সমাবেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, জঙ্গীরা মানুষ নয় ওরা অমানুষ। সম্প্রতি দেশে জঙ্গি তৎপরতা বন্ধে সকল জনগনকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ ও দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। জনগণই পারে এ জঙ্গি তৎপরতাকে রুখে দিতে। এসময় বক্তারা পুরো বাংলাদেশের সাধারণ জনগনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ দূর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।


লামা মাতামুহুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম সন্ত্রাস, নৈরাজ্য, সাম্প্রদায়িকতা ও জঙ্গি হামলার প্রতিবাদ জানিয়ে এসব ষড়যন্ত্রকারীদের চিহিৃত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য সরকারে প্রতি অনুরোধ জানান।

 

তিনি সন্তানদের প্রতি খোঁজখবর রাখতে তাদের পরিবারের অভিভাবকরা পরামর্শ দেন। যাতে করে চক্রান্তকারীরা ছাত্র-ছাত্রীদের ভূল ব্যাখ্যা দিয়ে কোন অন্যায় পথে না নিতে পারে সেদিকে নজর রাখতে সকলকে অনুরোধ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ