• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

লামায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বদলী ঠেকাতে অভিভাবকদের মানববন্ধন

Published: 31 Jul 2016   Sunday

লামায় প্রধান শিক্ষকের বদলীকে কেন্দ্র করে দু’দিন বন্ধ রয়েছে টিটিএন্ডডিসি সরকারী প্রাথমিক বিদ্যালয়। প্রধান  শিক্ষককের বদলি ঠেকাতে রোববার মানবন্ধন ও বিক্ষোভ-মিছিল করেছেন শিক্ষার্থীদের অভিভাবরকরা।

 

লামা উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর অফিস আদেশ জেপ্রাশিঅ/বা-বান/১১০/৮৮৬(৭) নং স্মারকে ২৬ জুলাই ২০১৬ইং টিটিএন্ডডিসি স্কুলের প্রধান শিক্ষক মোকাম্মেল আমিন কুতুবী কে হ্লাচাই পাড়া বিদ্যালয়ে ও হ্লাচাই পাড়া স্কুলের প্রধান শিক্ষক নন্দিতা শ্রীদেব চৌধুরীকে টিটিএন্ডডিসি স্কুলে বদলী করা হয়। উক্ত বদলী আদেশ হাতে পেয়ে হ্লাচাই পাড়া স্কুলের প্রধান শিক্ষক নন্দিতা শ্রীদেব চৌধুরী গেল ২৮ জুলাই লামা উপজেলা শিক্ষা অফিসার ও বিদ্যালয় এসএমসি কমিটির সভাপতি এর হাতে জমা দিয়ে টিটিএন্ডডিসি স্কুলে যোগদান করেন।

 

এদিকে টিটিএন্ডডিসি স্কুলের প্রধান শিক্ষক মোকাম্মেল আমিন কুতুবীর গত ১বছরে স্কুল পরিচালনা নিয়ে স্কুলের অভিভাবকরা অত্যন্ত খুশি। তাই অল্প সময়ের মধ্যে এ বদলী আদেশ মেনে নিয়ে পারেননি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা। রোববার  প্রধান শিক্ষককে স্ব-পদে বহাল রাখতে দাবীকে রোববার প্রধান  বিদ্যালয়ের সামনে মানবন্ধন ও বিক্ষোভ-মিছিল করেছেন শিক্ষার্থীদের অভিভাবরকরা। এই বদলীর আদেশ পরিবর্তন না করলে অনিদিষ্টকালের জন্য বিদ্যালয় বন্ধ থাকবে বলে জানায় আন্দোলনরত অভিভাবকরা জানিয়েছেন।

 

অভিভাবক হাজেরা বেগম ও আমেনা বেগম সহ অনেকে বলেন আমাদের দাবি মেনে না নিলে বিদ্যালয়ে গরু বাধা হবে, তাদের ছেলে মেয়েরা যাবে না।

 

এদিকে, এলাকার সচেতন মহল  ওঅভিভাবকরা সামনে পরীক্ষা শুরু হবে স্কুল বন্ধ থাকায় লেখাপড়ার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে প্রধান শিক্ষক বদলী বিষয়ে এই আন্দোলন কোন এক পক্ষের সৃষ্টি বলে অনেকে মনে করছেন।

 

লামা উপজেলা শিক্ষা অফিসার যতীন্দ্র মোহন মন্ডল বলেন, এই আদেশ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের। যে নির্দেশ দেয়া হয়েছে তা আমরা পালন করছি। তবে অভিভাবকদের দাবির কথা আমরা বান্দরবান জেলা পরিষদ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসকে অবহিত করা হবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ