• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

লামামুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ‘মিড ডে মিল’ কার্যক্রম শুরু

Published: 28 Jul 2016   Thursday

বান্দরবানের লামায় সিসি ক্যামেরায় ক্লাস মনিটরিং ও প্রতিদিন প্রায় ৩শতাধিক ছাত্র-ছাত্রীর ‘মিড ডে মিল’ আয়োজনের মধ্য দিয়ে ডিজিটাল ছোঁয়া লেগেছে বান্দরবানের লামার লামামুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। এ উপলক্ষে  গেল বুধবার বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ ও সিসি ক্যামেরায় ক্লাস মনিটরিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। 

 

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পাপিয়া সিদ্দিকা (রুপনা) এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান  উপস্থিত ছিলেন লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. ইসমাইল।

 

লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়–য়া, লামা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যতীন্দ্র মোহন মন্ডল, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার, এসএমসি কমিটি সভাপতি মো. জাহাঙ্গীর আলম, দাতা সদস্য আলী মিয়াসহ প্রমূখ।

 

প্রধান অতিথির বক্তব্যে লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. ইসমাইল বলেন, সিসি ক্যামেরায় ক্লাস মনিটরিং ও প্রতিদিন প্রায় ৩শতাধিক ছাত্র-ছাত্রীর ‘মিড ডে মিল’ আয়োজনের মধ্য দিয়ে লামামুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়টিতে ডিজিটালের ছোঁয়া লেগেছে।

 

মিড ডে মিল কার্যক্রম চালিয়ে নিতে সকল অভিভাবকদের অনুরোধ করেন। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। তাই লামা উপজেলার সব্বোর্চ শিক্ষা প্রতিষ্ঠান লামা মাতামুহুরী ডিগ্রী কলেজের পাশাপাশি ১৯৯টি কলেজকে জাতীয়করণের করেছেন।

 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা লামামুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এই যুগোপুযোগী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ দেন এবং ‘মিড ডে মিল’ কার্যক্রম চালিয়ে নিতে তার পৌরসভার পক্ষ থেকে প্রতি বছর  এক মেট্রিক টন খাদ্য শস্য বরাদ্দ দেয়ায় তিনি লামা পৌরসভাকে ধন্যবাদ জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ