• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে আদিবাসী নারীর মানবধিকার পরিস্থিতি ও স্থানীয় নেতৃত্বের ভূমিকা শীর্ষক সেমিনারে বক্তারা
পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় নারীর উপর সহিংসতা,নির্যাতন,হত্যা,গুম ইত্যাদি উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Apr 2016   Thursday

বাংলাদেশের আলোকে পার্বত্য চট্টগ্রামের নারীদের মানবধিকার পরিস্থিতি অত্যন্ত নাজুক। বিশেষ করে পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়িত না হওয়ার কারণে নারীর উপর সহিংসতা, নির্যাতন, হত্যা গুম ইত্যাদি উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। পার্বত্য চট্টগ্রামে অবৈধভাবে অনুপ্রবেশ, চুক্তি অনুযায়ী ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সংশোধনী আইন যথাযথভাবে কার্যকর না হওয়ায় এবং বিচারহীনতা সংস্কৃতি অব্যাহত থাকায় আদিবাসী নারীর মানবধিকার পরিস্থিতিকে বিপদজনক পর্যায়ে ধাবিত করছে।


বক্তারা বলেন, যুগ যুগ ধরে লালন করে আসা আদিবাসীদের সংস্কৃতিকে ধ্বংস করা হচ্ছে। পর্যটনে বিভিন্ন প্রলোভনে দেখিয়ে নারীদের বিপদগামী করা হচ্ছে।


বৃহস্পতিবার রাঙামাটিতে ‘আদিবাসী নারীর মানবধিকার পরিস্থিতি ও স্থানীয় নেতৃত্বের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।


বেসরকারী উন্নয়ন সংস্থা টংগ্যার সন্মেলন কক্ষে কাপেং ফাউন্ডেশনের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান। সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি শক্তিপদ ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান মনি চাকমা।

 

আলোচক ছিলেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারন সম্পাদক সুপ্রভা চাকমা, নারী হেডম্যান-কারবারী নেটওয়ার্কের সাধারন সম্পাদক সান্তনা চাকমা, মানবধিকার কর্মী মুক্তা শ্রী চাকমা সাথী ও এ্যাডভোকেট শ্রীজ্ঞানী চাকমা।

 

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন মানবধিকার কর্মী মোনালিসা চাকমা। স্বাগত বক্তব্যে দেন কাপেং ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাবলু চাকমা। দিন ব্যাপী সেমিনারে প্রথাগত নারী হেডম্যান, কারবারী, মানবধিকার কর্মীসহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান বলেন, নারীদের সন্ধ্যায় বের না হওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রনালয় নির্দেশ জারি করে। নারীদের বের হওয়া নিয়ে যদি নিষেধ করা হয় তাহলে এই রাষ্ট্র কার জন্য? দেশের এই অবস্থার মধ্যে পার্বত্য চট্টগ্রামের নারীদের অবস্থা আরো খারাপ। নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটলে মামলা নেওয়ার জন্য পুলিশকে একাধিকবার অনুরোধ করতে হয়। পুলিশ মামলা নিতে অপারগতা দেখায়।


সেমিনারে মূল প্রবন্ধে বলা হয়, ২০১৫ সালে সারাদেশে ৮৫ জন আদিবাসী নারী ও কন্যা শিশু শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ৪৪ জন পার্বত্য চট্টগ্রামে এবং ৪১ জন সমতলের আদিবাসী নারী ও শিশু। ২০০৭ সাল থেকে ২০১৫ সালের মধ্যে মোট ৪৩৪ জন আদিবাসী নারী ধর্ষন ও গণ ধর্ষন, ৩টি হত্যা, ১১টি শারীরিক লাঞ্চনা, ১৬টি ধর্ষনের চেষ্টা, ৫টি অপহরন, ৬টি শারিিরক ও যৌন হয়রানী এবং ২টি পাচারের ঘটনা ঘটেছে। ২০১৫ সালে সংঘটিত মোট ৬৯টি ঘটনার মধ্যে ৩৮টি পার্বত্য চট্টগ্রামে এবং বাকগিুলো সমতলে সংঘটিত হয়েছে।


উপস্থাপিত প্রবন্ধে পার্বত্য চট্টগ্রামে প্রথাগত প্রতিষ্ঠানে নারী নেতৃত্ব বৃদ্ধি, নারী নেতৃত্বের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরী, সামাজিক বিচার শুনানীতে নারীর প্রতিনিধিত্ব ও সক্রিয় অংশ গ্রহন নিশ্চিত করা, সম্পত্তিতে নারীর উত্তরাধিকার নিশ্চিত করা, আদিবাসী নারীদের উপর সহিংসতা বন্ধের বিশেষ ব্যবস্থা গ্রহন এবং পার্বত্য চুক্তির দ্রুত ও যথাযথভাবে বাস্তবায়নসহ ইত্যাদি বিষয়ে নারী নেতৃত্ব শক্তিশালীকরনের প্রস্তাবনা করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ