• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

লামায় আওয়ামীলীগের এক চেয়ারম্যান প্রার্থীর ৯৯ লক্ষ ৭ হাজার ১০৩ টাকার ঋণ খেলাপী !

Published: 29 Mar 2016   Tuesday

বান্দরবানের লামা ইউপি নির্বাচনে বিভিন্ন ব্যাংকের ঋণ খেলাপীদের তথ্য গোপন করে প্রার্থীকে বৈধ করার অভিযোগ উঠেছে।


এদিকে প্রার্থীর থেকে ব্যক্তিগত সুবিধা নিয়ে খেলাপী ঋণের বিষয় এড়িয়ে যাচ্ছে ব্যাংক কর্মকর্তারা এমন অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে। মঙ্গলবার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের প্রার্থী যাচাই-বাচাই-এ লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের আওয়ামীলীগ প্রার্থী মোঃ খাইরুল বাশারের নামে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ (বিডিবিএল) কক্সবাজার শাখার ৯৯ লক্ষ ৭ হাজার ১০৩ টাকা ব্যাংক ঋণের তথ্য গোপন করে তাকে বৈধ করার অভিযোগ উঠেছে। এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক লামা শাখায়ও খেলাপী ঋণ আছে বলে জানা যায়।


জানা যায়, মঙ্গলবার আসন্ন ইউপি নির্বাচনে বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাচাই হয়েছে। লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের আওয়ামীলীগ প্রার্থী মোঃ খাইরুল বাশারের নামে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ (বিডিবিএল) কক্সবাজার শাখার ও বাংলাদেশ কৃষি ব্যাংক লামা শাখায় খেলাপী ঋণ আছে। বিষয়টি সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ অফিসিয়াল পত্র দিয়ে ফাঁসিয়াখালী ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার ও লামা উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ারুল ইসলামকে জানান। অজ্ঞাত কারণে উক্ত রিটার্নিং অফিসার ঋণের বিষয়টি গোপন করে তার প্রার্থীতা বৈধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


ফাঁসিয়াখালী ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার ও লামা উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, প্রার্থীদের খেলাপী ঋণের তথ্য সাংবাদিকদের দেয়া যাবে না।


একইভাবে খেলাপী ঋণের তথ্য নিতে লামা কৃষি ব্যাংকে গেলে ম্যানাজার মোঃ তৌহিদ বলেন, উর্দ্ধতন কর্মকর্তার অনুমতি ছাড়া তথ্য দেয়া যাবেনা বলে জানান।


এ ব্যপারে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ (বিডিবিএল) কক্সবাজার শাখার ব্যবস্থাপক লিটন চন্দ্র মজুমদার জানান,লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের আওয়ামীলীগ প্রার্থী মোঃ খাইরুল বাশারের নামে অত্র ব্যাংকে ৯৯ লক্ষ ৭ হাজার ১০৩ টাকা ২১ পয়সা ঋণ বকেয়া রয়েছে। বিষয়টি তিনি পত্র দিয়ে রিটার্নিং অফিসারকে জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ