• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

লামায় নাম ও জন্মতারিখ জটিলতায় শতাধিক প্রাথমিক শিক্ষক নতুন স্কেলে বেতন-ভাতা পাচ্ছেন না

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2016   Saturday

বান্দরবানের লামায় নতুন স্কেলে বেতন নির্ধারনী জটিলতার কারণে বেতন পাচ্ছেন না সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক-শিক্ষিকা।

 

জাতীয় পরিচয় পত্রে (আইডি কার্ড) বর্ণিত নাম ও জন্ম তারিখ চাকুরি বইয়ের সাথে মিল না থাকায় এবং টাইম স্কেল সমন্বয় না হওয়ায় নতুন বেতন স্কেলে বেতন ভাতা নির্ধারণে জটিলতা সৃষ্টি হয়েছে বলে উপজেলা শিক্ষা অফিস জানিয়েছেন।

 

জানা গেছে লামায় নবজাতীয় করণসহ ৮৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৬৫জন প্রধান শিক্ষক ও ৩৩৫জন সহকারী শিক্ষক কর্মরত  রয়েছেন। সরকার ঘোষিত নতুন বেতন স্কেলে প্রায় তিনশত শিক্ষক গত জানুয়ারী মাসের বেতন ভাতা উত্তোলন করেছেন। টাইমস্কেল সমন্বয় না হওয়ায় এবং জাতীয় পরিচয়পত্রের সাথে নাম ও জন্মতারিখের সঠিকতা না থাকায় শতাধিক শিক্ষকের নতুন স্কেলে বেতন-ভাতা নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষিকা নির্বাচন কমিশনে আবেদন করেছেন বলে জানা  গেছে।

 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যতীন্দ্র মোহন মন্ডল জানিয়েছেন, আইডি কার্ড সংশোধন ব্যতীত বেতন নির্ধারনী জটিলতা নিরসন হবে না। তবে পুরাতন বেতন স্কেলে বেতন-ভাতা পাবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ