• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

লামায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৩০ হাজার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2016   Saturday

বান্দরবানের লামায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৩০ হাজার ৩৬১জন শিক্ষার্থীর মাঝে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাঠ্য পুস্তত বিতরণ উৎসব পালিত হয়েছে।

 

উপজেলা প্রশাসনের সহযোগীতায় মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক উপজেলার ৮৪টি প্রাথমিক ও এনজিও স্কুলের ২২হাজার ৭০০জন শিক্ষার্থীর এবং ২১টি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ হাজার ৬৬১জন শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়েছে ২০১৬ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই।


শুক্রবার প্রথমে নুনারবিল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ দিয়ে প্রাথমিক স্তরের বই বিতরণ উৎসব শুরু হয়। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন পাঠ্য পুস্তক তুলে দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অনুষ্ঠানের প্রধান অতিথি খালেদ মাহমুদ।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যতীন্দ্র মোহন মন্ডল, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার মহাজন, স্কুল পরিচালনা কমিটি’র সভাপতি কাউন্সিলর মোঃ সাইফুদ্দিন, মহিলা কাউন্সিলর জাহানারা বেগম সহ প্রমূখ।

 

অপরদিকে, মাধ্যমিক পর্যায়ে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় নতুন বই। বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটি’র সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ