• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বান্দরবান ও লামা পৌর সভায় বিএনপি দলীয় প্রার্থী ঘোষনা

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2015   Wednesday

আসন্ন পৌর সভা নির্বাচনে বান্দরবান ও লামা পৌর সভায় বিএনপি’র দলীয় প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে। তারা হলেন, বান্দরবান সদর পৌর সভায় মোঃ জাবেদ রেজা এবং লামা পৌর সভায় আমির হোসেন।

 

বুধবার জেলা জজ আদালতের সামনে বান্দরবার পৌর মেয়র জাবেদ রেজার ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  জেলা বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানা হয়েছে।

 

সংবাদ সম্মেলনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় উপজাতি বিষয়ক সম্পাদক  ও সাবেক জেলা বিএনপি’র সভাপতি ম্যা ম্যা চিং,জেলা বিএনপি’র সাধারন সম্পাদক আজিজুর রহমান,বর্তমান পৌর মেয়র(বান্দরবান সদর) মোঃ জাবেদ রেজা,জেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিনসহ বিএনপি এবং সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলনে জেলা বিএনপি’র সাধারন সম্পাদক আজিজুর রহমান বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশ অনুযায়ী দলের যুগ্ন মহাসচিব মোঃ শাহজাহান লিখিত ভাবে বান্দরবান সদর পৌর সভায় মোঃ জাবেদ রেজা এবং লামা পৌর সভায় আমির হোসেনকে ধানের শীষ প্রতীক দিয়ে বিএনপি’র দলীয় প্রার্থী হিসাবে চুড়ান্ত ভাবে মনোনয়ন দিয়েছেন।

 

তিনি আরও বলেন,বিএনপিসহ বিরোধী দল ও মতের জন্য দেশে বর্তমানে ক্রান্তিকাল চলছে। এই অবস্থা থেকে উত্তোরনে এবং এই জালিম সরকারকে উৎখাত করতে নির্বাচনের বিকল্প নেই। তাই সকল মতবিরোধ ও ভেদাভেদ ভুলে গিয়ে দলের সকল নেতা কর্মী ঐক্যবদ্ধ হয়ে আসন্ন পৌসভা নির্বাচনে ধানের র্শীষ প্রতীকে দলীয় প্রার্থীকে বিজয় করতে হবে।

 

 তিনি বলেন,যদি দলীয় প্রার্থীর কেউ বিরোধীতা করে দলীয় শৃংখলা ভংগ করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

এসময় বান্দরবান পৌর মেয়র এবং মেয়র প্রার্থী মোঃ জাবেদ রেজা বলেন,সরকার যদি সকল প্রার্থীর জন্য সকল সুযোগ দিয়ে এবং শান্তিু পুর্নভাবে নির্বাচনের আয়োজন করে তাহলে বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ