• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

বান্দরবানে আইজিপি কাপ যুব কাবাডি ফাইনাল খেলার পুরুস্কার বিতরণ

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Nov 2015   Tuesday

মঙ্গলবার বান্দরবানে আইজিপি কাপ যুব কাবাডি ফাইনাল খেলার পুরুস্কার বিতরনী করা হয়েছে। এতে ফাইনাল খেলায নাইক্ষংছড়ি  যুব দল শিরোপা জয়ী ও রানার্স-আপ হয় আলীকদম যুব দল।

বান্দরবানের রাজার মাঠে আইজিপি কাপ কাবাডি খেলার ফাইনাল খেলার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের জজ শফিকুর রহমান।  জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আবু জাফর, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদেও সদস্য কাজল কান্তি দাশ, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, অনির্বাণ চাকমা, সহকারী পুলিশ সুপার শামিমা আক্তার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কুদ্দুছ,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী, সাধারন সম্পাদক ইসলাম বেবি, বিশিষ্ট ব্যবসায়ি আলহাজ্ব মোঃ ইসলাম কোম্পানী প্রমুখ।

অনুষ্ঠান শেষে অতিথিরা ফাইনাল খেলায় নাইক্ষংছড়ি  যুব শিরোপা জয়ী ও রানার্স-আপ  আলীকদম যুব দলের হাতে  পুরুস্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের জজ শফিকুর রহমান বলেন, বাংলাদেশের ক্রীড়া মোদি ছেলেরা তাদের খেলা নৈপুন্যতার মাধ্যমে বিশ্বে সুনাম অর্জন করে বাংলাদেশের ভাবমুর্তি উজ্জল করেছে। কাবাডি খেলা বাংলাদেশের গ্রাম পর্যায়ের একটি জনপ্রিয় খেলা। বাংলাদেশ পুলিশ বান্দরবানে এ খেলার মাধ্যমে বান্দরবানবাসীকে যে আনন্দ প্রদান করেছেন তা সত্যিই প্রশংসার দাবীদার।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ