• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর রাঙামাটির দশ উপজেলায় সপ্তম শ্রেণী মেধা বৃত্তি পরীক্ষা

স্টাফ রিপোর্টার, : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Oct 2014   Wednesday

রাঙামাটিতে সপ্তম শ্রেণীর মেধাবৃত্তি অনুষ্ঠান লক্ষে বুধবার জেলা পরিষদে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর রাঙামাটির দশ উপজেলায় একযোগে সপ্তম শ্রেণীর মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

 জেলা পরিষদ এর মিনি কন্ফারেন্স কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। সভায় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান, শিক্ষা কমিটির আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য অংসুইপ্রু চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ,কে,এম রিয়াজউদ্দিন আহমেদ, প্রেসক্লাব সভাপতি সুনীল কান্তি দে,  উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় রাঙামাটিতে সপ্তম শ্রেণীর মেধাবৃত্তি অনুষ্ঠান চালু করার জন্য নীতিমালা ও বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়া নীতিমালা অনুযায়ী জেলাধীন সকল প্রতিষ্ঠান জুনিয়র স্তরসহ সরকারি প্রাথমিক, নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক বিদ্যালয়, স্কুল এন্ড কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এক্ষেত্রে পাবলিক পরীক্ষার সকল নিয়মকানুন প্রযোজ্য হবে।  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সপ্তম শ্রেণী মেধা বৃত্তি নীতিমালা ২০১৪- এর আলোকে যাবতীয় কার্যাদি সম্পন্ন  করা হবে। আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর রাঙামাটির ১০টি উপজেলায় একযোগে সপ্তম শ্রেণী মেধা বৃত্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় বলে সভা সূত্রে জানা গেছে।

সভাপতির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বলেন শিক্ষাবৃত্তি হল শিক্ষার্থীদের পড়া লেখার এক ধরনের আর্থিক পুরষ্কার। তিনি পাহাড়ের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বৃত্তি  প্রদানের মাধ্যমে এ জেলায় শিক্ষার মানোন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান

প্রধানমন্ত্রীর নির্দেশে শান্তিচুক্তি ধারা মোতাবেক বিগত ২৬ মে পার্বত্য জেলার মাধ্যমিক শিক্ষা কার্যক্রম পার্বত্য জেলা পরিষদে হস্তান্তর করা হয় উল্লেখ করে তিনি আরও বলেন, জেলার শিক্ষার মান উন্নয়নে যা যা করার প্রয়োজন তা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। সে অনুযায়ী রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। মাধ্যমিক শিক্ষা কার্যক্রম তিন পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরের জন্য তিনি  প্রধানমন্ত্রীকে রাঙামাটিবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি বলেন, ৭ম শ্রেণী মেধাবৃত্তি চালু হলে এ জেলার পিছিয়ে পড়া মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগতমান বৃদ্ধি পাবে এবং অষ্টম শ্রেণীতে অনুষ্ঠিত জেএসসি/জেডিসি পরীক্ষায় কাঙ্খিত ফলাফল অর্জিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ