• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বান্দরবানে প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে শিক্ষার্থীদের ক্লাশ বর্জন কর্মসূচি অব্যাহত

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Sep 2015   Monday

স্কুলের প্রধান শিক্ষকের অপসারণে দাবিতে বান্দরবানে বাকীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাশ বর্জন কর্মসূচী অব্যাহত রয়েছে।

বাকীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগমের বিরুদ্ধে স্কুলের টাকা নিয়ে অনিয়ম, অভিভাবকদের সঙ্গে খারাপ আচারণ, শিক্ষার্থীদের দিয়ে জোর করে বিভিন্ন কাজ করানোর অভিযোগ করে তার অপসারণে দাবিতে শিক্ষার্থীর সোমবারও ক্লাশ বর্জন কর্মসূচি অব্যাহত  রেখেছে।  বিদ্যালয়ের  শ্রেনী কক্ষ খোলা কোন শিক্ষার্থীর উপস্থিতি নেই। তবে থেকে ৫জন শিক্ষাথীকে দেখা গেলেও তারা মাঠে খেলাধুলায় ব্যস্ত।  এর আগে রোববার একই দাবীতে মানববন্ধনে করে শিক্ষার্থী ও অভিভাবকরা। মানববন্ধনে প্রধান শিক্ষককে অপসারণ না করা পর্যন্ত শিক্ষার্থীরা লাগাতার ক্লাশ বর্জন কর্মসূচির ঘোষনা দেয়। 

বিদ্যালয়ের  পরিচালনা কমিটির সহ-সভাপতি ক্যচিংহ্লা মার্মা জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, অনিয়মের অভিযোগ রয়েছে। শিক্ষার্থীদের দিয়ে জোর করে কাজ করানো হয়। তার অপসারণের দাবিতে অভিভাবকরা তাদের সন্তানদের ক্লাসে আসতে  বারন করা  হয়েছে। প্রধান শিক্ষক অপসারণ না হওয়া পর্যন্ত ক্লাশ বর্জন করবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরাবেগম বলেন, শিক্ষার্থীরা কি কারণে ক্লাশ বর্জন করছে তার জানা  নেই। সহকারী শিক্ষকরা তার বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহার করছে। অনিয়মতান্ত্রিকভাবে ছুটি না দেওয়াতে শিক্ষকরা এ কাজ করাচ্ছেন।

 সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নূরুল আমিন জানান, কি কারণে শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করেছে তদন্ত করে দেখা হচ্ছে। দুর্নীতি, অনিয়ম করে থাকলে তদন্ত করে প্রমানিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ