• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

আলীকদম মুরুং কমপ্লেক্সের দ্বিতল ভবনের উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Sep 2015   Monday

বান্দরবানের আলীকদম উপজেলার আলীকদম মুরুং  কমপ্লেক্সের দ্বিতল ভবন সোমবার উদ্বোধন করা হয়েছে । এতে উদ্ধোধন করেন বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী পিএসসি। এসময় উপস্থিত ছিলেন আলীকদম জোন কমান্ডার মিজানুর রহমান পিএসসি,আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম,রামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অঙ মার্মা,আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা,লামার উপজেলা নির্বাহী কর্মকর্তা,মুরুং কমপ্লেক্সের সভাপতি ইয়াংলক মুরুংসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আলীকদম উপজেলার দুর্গম এলাকায় স্কুল কলেজ নাথাকায় এবং জেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকায় পিছিয়ে পড়ে থাকা পাহাড়ী জন গোষ্টির ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থার উন্নততর করার লক্ষে ১৯৮৪ সালে এই মুরং কম্পেলেক্স স্থাপন করা হয়। বান্দরবান রিজিয়ন সদরের তত্বাবধানে আলীকদম জোনের সার্বিক সহযোগীতায় এই প্রতিষ্ঠানে ৫৩জন ছাত্র এবং ৩৯ জন ছাত্রী এ প্রতিষ্ঠানে থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে শিক্ষা গ্রহন করছে। এ প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীদের আবাসন সংকুলান নাহওয়ায় সেনা রিজিয়ন এবং আলীকদম জোনের অপ্রান প্রচেষ্টায় ট্রাষ্ট ব্যাংকের সহযোগীতায় দ্বিতল ভবন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ