• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

পানছড়ির পূজগাং গণ শশ্মানের পবিত্রতা রক্ষার দাবি

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Aug 2015   Wednesday

দীর্ঘ যুগ যুগ ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা পূজগাং গণ শশ্মানটি। কোনো ধরনের বাউন্ডারি ওয়াল না থাকায় শশ্মানের পবিত্রতা রক্ষা করা যাচ্ছে না। এতে  গরু-ছাগল চরণ ভূমি হওয়াতে  পবিত্রতা নষ্ট হচ্ছে।  এলাকাবাসী শশ্মনের পবিত্রতা রক্ষা জন্য বাউন্ডারি ওয়ালসহ শশ্মানের ভিতরে একটি টিন সেড ঘর নির্মাণের দাবী জানিয়েছেন। 

জানা যায়, বাংলাদেশ জন্মের আগে থেকে পূজগাং গণ  শশ্মানটি ৫ গ্রামের হাজার হাজার লোকজন ব্যবহার করে আসছেন। কিন্তু গরু-ছাগল চরণ ভূমিতে পরিণত হওয়ায়  শশ্মানটির পবিত্রতা রক্ষা না থাকায় অনেকেই নিজ নিজ জায়গায় মৃত ব্যাক্তিকে দাহ করছেন।

মুনি পাড়ার মুনি কার্বারী ও মধুমঙ্গল পাড়ার শান্তি কুমার কার্বারী জানান, যুগ যুগ ধরে এ শশ্মানে মৃত ব্যক্তিদের দাহক্রিয়া করে আসছি। এ শশ্মানের মধু মঙ্গল পাড়া, মুনি পাড়া, অনিল পাড়া, প্রভূ মুনি পাড়াসহ ৫ গ্রামের প্রায় দশ হাজার মানুষ মৃত ব্যক্তিদের দাহ করে থাকে। কিন্তু শশ্মানের বাউন্ডারি ওয়াল না থাকায় শশ্মানের পবিত্রা রক্ষা করা যাচ্ছে না। আমাদের বৌদ্ধ ধর্মীয় নীতি অনুযায়ী মৃত ব্যক্তিকে দাহ করার আগে তাঁর সৎ গতির কামনার জন্য শশ্মানে বৌদ্ধ ভিক্ষু এনে মঙ্গল সূত্রসহ পঞ্চশীল দিতে হয়। বর্ষা মৌসুম হলে তা করা খুবই কষ্টকর হয়। তাই একটি টিন সেড ঘর স্থাপন খুবই দরকার।

শশ্মানের পাশ্ববর্তী সবুজ ক্লাবের সভাপতি ধনঞ্জয় চাকমা জানান,শশ্মান সংলগ্ন তাদের ক্লাব। শশ্মানে কোনো ধরনে ঘর না থাকায় বর্ষা মৌসুমে মৃত ব্যাক্তি দাহক্রিয়ার আগে ধর্মীয় অনুষ্ঠান করে দিতে খুবই কষ্ট হয়। সে জন্য তাদের ক্লাবে বারান্দায় ধর্মীয় অনুষ্ঠানটি করতে হচ্ছে।

এদিকে ৩আগষ্ট সবুজ ক্লাব ফুটবল টুর্নামেন্টে সমাপনী খেলায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা ও  বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মংশাফ্রু মারমা অপু ও সদস্য জুয়েল চাকমা সবুজ ক্লাবটি পরিদর্শনের সময় এলাকাবাসী শশ্মানের চিত্রটিও তুলে ধরেন।

এ প্রসঙ্গে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা বলেন আমি এ এলাকার সন্তান। এটা আমারও শশ্মান। শশ্মানটিতে একটি টিন সেড ঘরসহ বাউন্ডারি ওয়াল করার চেষ্টা করছি। এজন্য খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও খাগড়াছড়ি জেলা পরিষদের উন্নয়ন কমিটির আহবায়ক মংশাফ্রু মারমা অপুকে অনুরোধ করেছি। আশা করি তিনি কাজটি করার আগ্রহ প্রকাশ করবেন।

খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও খাগড়াছড়ি জেলা পরিষদের উন্নয়ন কমিটির আহবায়ক মংশাফ্রু মারমা অপু বলেন- যেহেতু ৫ গ্রামের প্রায় ৯ থেকে ১০ হাজার মানুষের জন্য এ শশ্মানটি। তাই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। শশ্মানটির পবিত্রতা রক্ষার জন্য শশ্মানে একটি টিন সেড ঘরসহ বাউন্ডারি ওয়ার করে দেওয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ