• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

টানা বর্ষনে খাগড়াছড়িতে জনজীবন বিপর্যস্ত

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jul 2015   Sunday

টানা বর্ষনে খাগড়াছড়িতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী বর্ষনের কারণে রোববার রাঙামাটি-খাগড়াছড়ি-মহালছড়ি চোংড়াছড়িতে সড়কে সেতু পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া  মানিকছড়ির জামতলা এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম প্রধান সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় তিন ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়ে যায় ।

জানা গেছে, গত কয়েক দিনে ভারী বর্ষনের কারণে খাগড়াছড়ি  জেলার জনজীবন দুর্বিসহ হয়ে পড়েছে।  জরুরী কাজ ছাড়া লোকজন ঘরের বাইরে বের হচ্ছেন না। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের লোকজন।

জানা গেছে, ভারী বর্ষনের কারণে রোববার রাঙামাটি-খাগড়াছড়ি-মহালছড়ি চোংড়াছড়িতে সড়কের সেতু পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে যাত্রীদের ভোগান্তি দেখা দিয়েছে।

মহালছড়ি উপজেলা ভাইস-চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চোংড়াছড়ি এলাকায় সরকারী প্রাইমারী স্কুলের পাশে ব্রীজটি পাহাড়ী ঢলে তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ি-রাঙামাটি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে । তবে বৃষ্টি থেমে গেলে যান চলাচল স্বাভাবিক হয়ে উঠবে ।  

এদিকে, টানা বর্ষনে মানিকছড়ি উপজেলার আর্মি ক্যাম্পের নিচে ইংলিশ স্কুল সংলগ্ন জামতলায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে পাহাড় ধসে রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে করে রাস্তার দুপাশে আটকা পড়ে শতশত যানবাহন। ভোগান্তিতে পড়তে হয়েছে কাঁচা তরকারি বহনকারী চাঁদের গাড়িসহ দূর পাল্লার যাত্রীরা। টানা বর্ষণের ফলে রোববার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টার পর্যন্ত মানিকছড়িতে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে দ্রুত ছুটে যান। পরে সকলের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করা হয়। তবে টানা বর্ষন অব্যাহত থাকলে জেলার সড়ক যোগাযোগ বন্ধসহ পাহাড়ের ধসের আশংকা  রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ