• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বান্দরবান জেলা পরিষদের সাড়ে ৫০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jun 2015   Tuesday

২০১৫-২০১৬ অর্থ বছরের জন্য শিক্ষা খাতে সর্বাধিক গুরুত্বারোপ করে সাড়ে ৫০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষানা করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।

সোমবার  বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা এ বাজেট ঘোষনা করেন।  বাজেটঘোষনাকালে এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান,মুখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ আমিন,নির্বাহী কর্মকর্তা নুরুল আফছার, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই,জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাশ,সদস্য থোয়াইচাহ্লা মার্মা, জুয়েল বম, সদস্য ক্যসাপ্রু, ক্যাউচিং চাক, ফিলিপ ত্রিপুরা, ¤্রাসা খেয়াং,সিং ইয়ং ¤্রাে, জহিরুদ্দিন , ফাতেমা পারুল, তিংতিং ম্যা, থোয়াই হ্লা মং মার্মা,সদস্য গন সহ পেশাজীবী,বিভাগীয প্রধানরা।

এবার বাজেটে শিক্ষা খাতে সর্বাধিক গুরুত্বারোপ করে সাড়ে ৫০ কোটি টাকার এই বাজেটে প্রস্থাবিত উন্নয়ন বাজেট ধরা হয়েছে ৭কোটি ১৮ লাখ ১০ হাজার টাকা। এর মধ্যে শিক্ষা খাতে ১১ কোটি ১২ লাখ টাকা অবকাটামো ও যোগাযোগ খাতে ৭ কোটি ৯৪ লাখ ৩৮ হাজার টাকা। স্বাস্থ্য ও সমাজ কল্যা খাতে ৫ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া বাজেটে সরকার  থেকে সম্ভাব্য আয় দেখানো হয়েছে ৪৮ কোটি ৫০ লাখ টাকা এবং পরিষদের নিজস্ব উৎন্নয় থেকে আয় ধরা হয়েছে ২ কোটি টাকা। বাজেট সভায় একই সাথে ৪ কোটি ৭৭ লক্ষ ৭০ হাজার টাকার ইউএনডিপি-সিএইচপিডিএফ- এর বাজেট ও বাজার ফান্ডের বাজেট ঘোষনা করা হয়। এবারের বাজেটে পরিষদের ন্যস্ত বিভাগ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,স্বাস্থ্য প্রকৌশল,এলজিইডি সহ বিভিন্ন প্রতিষ্ঠানেও বাজেট পেশ করা হয়।

বাজেট পেশকালে জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, দুর্গমতা,অর্থনৈতিক দুরাবস্থায় প্রয়োজনীয় রবাদ্দের অভাবসহ নানা কারনে শিক্ষা ব্যবস্থায় বান্দরবান এখনো অনেক পিছিয়ে রয়েছে। ইউএনডিপির পরিচালিত ৮৩টি প্রাথমিক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এ অবস্থায জেলা পরিষদ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কাজ করে যাচ্ছে। যে তুলনায় বাজেট দেয়া হয় সরকার থেকে  বরাদ্দ না পাওয়ায় উন্নয়ন কাজ সম্পর্ন করতে সমস্যায় পড়তে হচ্ছে জেলা পরিষদকে।  তিনি আরও জানান, গত বছর এ পরিষদের  ৪৫ কোটি টাকার বাজেটের মধ্যে ৪১ কোটি ৪৯ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ