• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

টানা বর্ষনে রাঙামাটি শহরের কল্যাণপুরসহ বিভিন্ন স্থানে পাহাড় ধস

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jun 2015   Friday
টানা বর্ষনে শহরের কল্যাণপুর এলাকায় পাহাড় ধসে পড়েছে।

টানা বর্ষনে শহরের কল্যাণপুর এলাকায় পাহাড় ধসে পড়েছে।

গত ৫ দিনে টানা বর্ষনে রাঙামাটিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বর্ষনের ফলে রাঙামাটি শহরের কল্যাণপুরসহ বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটলেও হতাহতের  কোন খবর পাওয়া যায়নি।

গত ৫ দিনে টানা বর্ষনে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা বর্ষনের ফলে জরুরী প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের হচ্ছেন না। তবে নিম্ন আয়ের লোকজন পড়েছেন বিপাকে।

এদিকে, টানা বর্ষনের ফলে রাঙামাটি শহরের ওমদামিয়া হিল,স্বর্নটিলা, কল্যাণপুরসহ কয়েকটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটলেও কোন হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি। শহরের কল্যাণপুর এলাকায় শুক্রবার পাহাড় ধসে গিয়ে একটি বাড়ির আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।

পাশ্ববর্তী বাসিন্দা ও বিশিষ্ট আইনজীবি জুয়েল দেওয়ান জানান, টানা বর্ষনের কারণে পাহাড় ধসে পড়েছে। বিশেষ করে পাহাড় কাটার কারণে কয়েক দিনের টানা বর্ষনে মাটি নরম হওয়ায় পাহাড় ধসে পড়েছে। তবে বাড়ির আংশিক ক্ষতিগ্রস্থ হলেও কেউই আহত হননি। তিনি আরও জানান, পাহাড় ধসে পড়ায় বর্তমানে তার বাড়িটিও অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে ওই স্থানে আরও পাহাড় ধসের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ